অভয়নগরে ছাত্র ছাত্রী প্রদর্শনী ক্লাস ও পাগড়ি প্রদান
যশোরের অভয়নগরে ছাত্র ছাত্রী প্রদর্শনী ক্লাস সবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ মার্চ) সকালে নওয়াপাড়া মডেল স্কুল সংলগ্ন তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা উবায়দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার মুহতামিম ও বর্তমান পীর আলহাজ্ব খাজা রফিকুজ্জামান শাহ্।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন, ডা.আজিজুল হক,হাফেজ মাওলানা মুফতি হেলাল উদ্দিন ,বিশিষ্ট সমাজ সেবক মো. কারুজ্জামান।এ সময় ১৩ মাসে কুরআনের হাফেজ হওয়ার দক্ষতা অর্জন করায় হাফেজ শফিকুল ইসলাম ও হাফেজ সাকিব আল মাসকে পীরসাহেব কেবলা নিজ হাতে পাগড়ি পরিয়ে দেন। এছাড়া ২০ জনকে কুরআন ও ৪ জনকে হেফজ প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার