ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুরে ১৮ কিশোরগ্যাং সদস্য বিভিন্ন অস্ত্রসহ গ্রেফতার


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ৩০-৩-২০২৪ রাত ১০:২১

পিরোজপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাপাতি, হাতুড়ি ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে শনিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে পিরোজপুর পৌর শহরের কৃষ্ণচূড়ার মোড় এলাকায় কিশোর গ্যাংয়ের এক গ্রুপের সদস্যরা অন্য গ্রুপের এক কিশোরকে একা পেয়ে মারধর করে। ২০/২৫ জন কিশোর তাদের সঙ্গে থাকা লোহার রড, হাতুড়ি দিয়ে ওই কিশোরকে এলোপাথারী পিটিয়ে গুরুতর জখম করে। পুলিশ সংবাদ পেয়ে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত ১৫ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাপাতি, হাতুড়ি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আহত কিশোরের মা মোসা: শিউলি বেগম বাদী হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।গ্রেফতারকৃতরা হল- মো. লিমন হাওলাদার (১৫), জিসান (১৭), সয়ন রায় (১৬), বাকিদ ইসলাম (১৭), জাকারিয়া শেখ (১৬), মো. সাকিব হাওলাদার (১৬), শামীম সেখ (১৬), মো. হামজা এস্কাদার (১৪), মো. রিফাত মাহমুদ (১৭), শাহরিয়ার রাতুল (১৮), কাওসার মীধা (১৮), সাগর হাওলাদার (১৮), মো. মুন্না জমাদ্দার (১৮), মো. মফিজুল ইসলাম (৩০), মো. আমিরুল (২০)।

অন্যদিকে, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দুই কিশোর-কিশোরী বলেশ্বর নদীর পাড়ে এলাকায় গেলে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য তাদেরকে একসাথে দেখে ধাওয়া করে কিশোরীর কাছ থেকে জোর করে ১৫০০ টাকা নিয়ে যায় এবং সাথে থাকা কিশোরটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে তার পরিবারের কাছে মোটা অংকের চাঁদা দাবী করে। পরে তার (কিশোর) পরিবার ৩১০০ টাকা দেয়।

পরে ভুক্তভোগী কিশোরের পিতা মো. লিয়াকত আলী সরদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় অভিযোগ দিলে পুলিশ উক্ত কিশোরকে পৌর শহরের খুমুরিয়া এলাকার বলেশ্বর নদীর তীরস্থ শামিম ভিলা থেকে উদ্ধার করে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় ৩ জনকে গ্রেফতার করে এবং চাঁদার ৩১০০ টাকা উদ্ধার করে।


এ ঘটনায় পুলিশ কিশোর গ্যাংয়ের সদস্যরা রাতুল ইসলাম তুর্য (২০), দিব্য মৃধা (২০) এবং শান্ত দত্ত (১৯) নামে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজীর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মুকিত হাসান খান জানান, দুটি পৃথক ঘটনায় অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজ করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বাকী সদস্য ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, কিশোরদের গ্রেফতার করার ঘটনায় তাদের পরিবারের স্বজনরা শনিবার দুপুরে সদর থানার সামনে ভীড় জমায় এবং ক্ষোভ প্রকাশ করে।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ