ইউপি সদস্যসহ গ্রেফতার-৪
সাবেক স্ত্রী সাবেক স্বামীকে রাস্তায় আটকিয়ে মারধর করায় থানায় মামলা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিয়েবিচ্ছেদের জেরে সাবেক স্বামী ও তার লোকজনকে মারপিটের অভিযোগে ইউপি সদস্য শাহজান আলী ও সাবেক স্ত্রী মেরিনা বেগমসহ ৪ জনকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার সিংপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে শনিবার (৩০ মার্চ) আসামিদেরকে জেলা জেলহাজতে পাঠানো হয়। রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য সকালের সময়কে নিশ্চিত করেন।আসামিরা হলেন- ১. মেরিনা বেগম (২১) ২.মোতাহার হোসেন শাহিনুর (৫০) ৩. ইমন সরকার (২৩) ও ৪. শাহজান আলী (মেম্বার, ৪০)।
থানায় এজাহার ও বাদিসূত্রে জানা গেছে, ইতোপূর্বে পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার সাথিয়া-বহরা গ্রামের খলিলুর রহমানের ছেলে হুমায়ুন কবিরের সাথে বথপালিগাঁও গ্রামের পবন আলীর মেয়ে মেরিনা বেগমের বিয়ে হয়। তাদের বনিবনা না হওয়ায় গত ২৫ ডিসেম্বর ২০২৩ সালে যথারীতি বিবাহ বিচ্ছেদ হয়। গত ২৯ মার্চ বিকেলে বাদি আব্দুল জব্বার তার নাতি হুমায়ুন কবিরকে নিয়ে মোটরসাইকেল যোগে বসতপুর যাওয়ার পথে রাণীশংকৈল উপজেলার সিংপাড়া মোড়ে পৌছলে মেরিনা ও তার লোকজন মোটরসাইকেলের গতিরোধ করে হুমায়ুন ও জব্বারকে বেধড়ক মারপিট করে। এতে হুমায়ুন গুরুতর আহত হন। এসময় তার সাথে থাকা ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মেরিনাসহ ও শাহজান মেম্বারসহ ৪জনকে আটক করে থানায় নিয়ে আসে। ওই দিনেই আব্দুল জব্বার বাদি হয়ে থানায় এনিয়ে লিখিত অভিযোগ করেন যা পরে মামলা (নং ৩২) হিসেবে রেকর্ডভূক্ত করা হয়।
এ ব্যাপারে লেহেম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম মুঠোফোনে বলেন, ঘটনাটি আমি শুনেছি। আমার জানামতে কয়েকমাস আগে মেরিনা বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে ইউপি চেয়ারম্যান মন্তব্য করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি