আক্কেলপুরে ইউএনও পরিচয়ে প্রতারণা
জয়পুরহাটের আক্কেলপুরে ইউএনও পরিচয় দিয়ে ল্যাপটপ দেয়ার কথা বলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চারজনের কাছ থেকে ৮ হাজার টাকা করে ৩২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। উপজেলার ভদ্রকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন এবং দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক নদদের মাধ্যমে এ টাকা প্রদান করেছেন।
জানা গেছে, সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভদ্রকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহারের মুঠোফোনে ০১৮৬৩-৯৭৫৬৮২ নম্বর থেকে একটি কল আসে। অপর প্রান্ত থেকে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে বলে, আপনাদের স্কুলে সরকারিভাবে ল্যাপটপ বরাদ্দ এসেছে। এজন্য খরচ বাবদ প্রত্যেক প্রতিষ্ঠানের ৮ হাজার টাকা ডাক বিভাগের মোবাইল ব্যাংক হিসাব ০১৮৪৯-৩৯৩৪৭৩ নম্বরে পাঠাতে হবে। কথামতো প্রধান শিক্ষক নাজমুন নাহার, সহকারী শিক্ষক কল্লোল হাসান এবং লায়লা আনজুমান মিলে ২৪ হাজার টাকা পাঠান। একই নম্বর থেকে একই কথা বলে উপজেলার দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জু আরার কাছ থেকেও ৮ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
ভদ্রকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্লোল হাসান বলেন, আমাদের বিদ্যালয়ের তিনজনের কাছ থেকে ল্যাপটপ প্রদানের নাম করে ২৪ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়েছে। আমরা সরল বিশ্বাসে টাকাগুলো প্রদান করি। পরে বুঝতে পারি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পরিকল্পনা করে এমন কাজ করেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং সকলকে প্রতারক চক্রের বিষয়ে কঠোরভাবে সচেতন করে নির্দেশনা প্রদান করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছি। প্রতারকের নম্বরগুলো দিয়ে শনাক্ত করার চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান বলেন, ইতোমধ্যে থানায় দুটি ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোনো প্রতারক চক্র যাতে প্রতারণা করতে না পারে সে ব্যাপারে সকলকে কঠোরভাবে বার্তা দেয়া হয়েছে। এখন পর্যন্ত প্রতারক বা প্রতারক চক্রের কোনো পরিচয় পাওয়া যায়নি।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়