ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে ১০ দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩১-৩-২০২৪ দুপুর ৩:৪৮

খাগড়াছড়িতে স্থানীয় নারী উদ্যোক্তা নেটওয়ার্কের উদ্যোগে আসন্ন বৈসু-সাংগ্রাই-বিঝু (বৈসাবি) উপলক্ষে সমন্বয়ে ১০ দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনীর পরপরেই পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ মেলায় ৫০টি স্টল নিয়ে সাজানো হয়েছে। এতে পাহাড়ের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী প্রদর্শন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, পার্বত্য এলাকায় যে সকল নারী উদ্যোক্তাগণ পণ্য তৈরি করে থাকে। সেগুলো জেলা পরিষদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে শো-রুমে পাঠানো ব্যবস্থা এবং সেগুলো পরিচিতি লাভ ও বিক্রয় করে দেওয়ার আশ্বাস দেন। এছাড়াও নারী উদ্যোক্তা সৃষ্টি ও তাদের কাজের কার্যক্রমগুলো আরও এগিয়ে নেয়ার জন্য জেলা পরিষদ সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধ্রুী প্রমুখ। 

উল্লেখ্য, গতশুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় জেলা শহরস্থ য়ংড বৌদ্ধ বিহার এলাকায় অরুনিমা কমিউনিটি সেন্টারে এ খাগড়াছড়ির নারী উদ্যোক্তা’র সভাপতি লাকী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত