ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি নাঙ্গলকোটের দাসনাই পাড়া গ্রামে


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৩১-৩-২০২৪ দুপুর ৪:২৬

স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের দাসনাই পাড়া গ্রামে, এখনো সংস্কার করা হয়নি কাঁচা সড়কটি, জনভোগান্তিতে এলাকাবাসীসহ মাদ্রাসার শিক্ষক - শিক্ষার্থীরা।

স্থানীয়রা বলেন, স্বাধীনতার পর থেকে বৃহত্তর রায়কোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পালাবদল হয়ে ভাগ্যের চাকা পরিবর্তন হলেও উন্নয়নে ছোঁয়া লাগেনি গ্রামেটিতে, বর্তমান রায়কোট উত্তর ইউনিয়নের দুই দুইবারের চেয়ারম্যান মাষ্টার রফিকুল ইসলাম ও শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন সড়কটি সংস্কার করার, এখনো হয়নি সংস্কার, আগামী ৫ বছরেরও এসড়কটি সংস্কার হবে কিনা তানিয়ে এখনো অনিশ্চিত স্থানীয় এলাকাবাসী।

তারা আরো জানান গ্রামটিতে মহিলা দাখিল মাদ্রাসা সহ চারটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রতি বছর বর্ষা এলে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়  এলাকাবাসীসহ দূর দুরান্ত থেকে আশা মাদ্রাসার শিক্ষার্থীদের।

সামান্য বৃষ্টিহলে সড়কটির উপর দীর্ঘ কয়েক দিন ধরে জলাবদ্ধতা থাকায় মাদ্রাসা শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারেননা। তাই স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সড়কটি সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন যেন বর্ষার আগে সড়কটি সংস্কার করা হয়।

এবিষয়ে চেয়ারম্যান মাষ্টার রফিকুল ইসলাম বলেন,  রাস্তাটি সংস্কারের জন্য বরাদ্দ হয়ে রয়েছে শীগ্রই সংস্কার করা হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ