আগামীতে বিএনপিকে দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না- বাহাউদ্দিন নাছিম
আওয়ামী লীগ বেপরোয়া হয়ে উঠেছে মির্জা ফকরুল ইসলাম আলমগীর-এর মন্তব্যের কঠোর সমলোচনা করে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, আওমায়ী লীগের নেতাকর্মীদের গালিগালাজ করায় বিএনপি রসাতলে যাচ্ছে, আগামীতে বিএনপি দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। সোমবার সকালে মাদারীপুরের কুকরাইল এলাকায় নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ১৭ কোটি মানুষের প্রিয় দল আওয়ামী লীগ। মির্জা ফকরুল ইসলাম আলমগীরের পূর্ব পুরুষরা পাকিস্তানীদের দালাল ছিল। তারা স্বাধীনতাবিরোধী আলবদরের দালাল ছিল, এটা প্রমানিত। সেই সাম্প্রদায়িক রাজনীতি, বিএনপি এখনো সমর্থণ করে। সেই স্বৈরাচার রাজনীতিকে বিএনপি বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। সেটা কোনদিনই বাস্তবায়ণ হবে না।
ঢাকা-১০ আসনের এই সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম আরো বলেন, বিএনপি বিদেশী প্রভুদের কাছে আত্মসমার্পণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চেয়েছিল। দেশের মানুষের প্রতি সম্মানবোধের জায়গাটি ভুলে গিয়ে রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে দেউলিয়া হয়ে বিদেশীদের কাছে নালিশ করেছে। কোন কোন বিদেশী প্রভুদের পেসক্রিপশন অনুযায়ী আন্দোলনের নামে নাটক করেছে, মানুষকে জালিয়ে পুড়িয়ে মেরেছে।
আ ফ ম নাছিম বলেন, বিএনপি সন্ত্রাস শুরু করেছিল, মানুষকে ভয় দেখানো শুরু করেছিল, তারা সন্ত্রাসী দলে পরিনত হয়েছে। এটা ইতিহাস তাদের-ঐতিহ্য। এই ঐতিহ্যের জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষকে ভয় দেখিয়েও কোন লাভ হয়নি। বিএনপির এই কর্মকান্ডে মানুষ ভয় না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এই ভোট কেন্দ্রে ভোটারদের শান্তিপূর্ণ উপস্থিতি, এটা শুধু বাংলাদেশের মানুষই নয়, সারাবিশ^ দেখেছে। এই নির্বাচন বানচাল করার চেষ্টা বিএনপির ব্যর্থ হয়েছে।এসময়ে
এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ভিপি বজলুর রহমান মন্টু খান,যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
Link Copied