ট্রেনে কেটে শিক্ষার্থীসহ নিহত ২
গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) দুপুরে কাউনিয়া-সান্তাহার রুটের গাইবান্ধার আদর্শ কলেজ সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার সাঘাটা উপজেলার ভরতখালী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জোবায়ের মিয়া (১৮) ও গাইবান্ধা পৌর শহরের মাঝিপাড়া এলাকার আনোয়ার হোসেনর স্ত্রী রাজিয়া বেগম (২৩)।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত গৃহবধু রাজিয়া বেগম দেড় বছরের একটি শিশু কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দেয়। এসময় কলেজ শিক্ষার্থী জোবায়ের মিয়া ওই গৃহবধুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এ ঘটনায় কোলে থাকা দেড় বছরের শিশু আবির হোসেন গুরুতর আহত হয়। পরে ওই শিশুকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয় স্থানীয়রা।
গাইবান্ধা রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ি থানার উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এটা আত্মহত্যা না দুর্ঘটনা তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় গাইবান্ধা জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়