খাগড়াছড়িতে শুরু “পাহাড়ের ঐহিত্যবাহী বৈসাবী মেলা
পাহাড়ের প্রধান উৎসব বৈসাবীকে ঘিরে খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী “আদিবাসী পণ্য সামগ্রীর বিশাল মেলা” শুরু হয়েছে সোমবার ( ১লা এপ্রিল ২০২৪) থেকে। খাগড়াছড়ি জেলা শহরের প্রাণকেন্দ্র স্লেইস গেইট সংলগ্ন নিউজিল্যান্ড সড়কের মুখের মাঠে এ মেলার উদ্বোধন করেছেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
১লা এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত ১২ দিন ব্যাপী এ মেলায় পাহাড়ের সংস্কৃতি, বিনোদন,ঐহিত্যকে তুলে ধরার পাশাপাশি থাকবে নানা আয়োজন। এ মেলায় পাহাড়ের রকমারি পণ্য,খাবার,ঐতিহ্যবাহী বলি খেলাধুলা,জলকেলী (পানি খেলা), মেলা চলাকালীন সাংস্কৃতিক সন্ধ্যা,ঢাকা চটপটি হাউজ ও আকর্ষণীয় লটারীর আয়োজন।
মেলায় আসা শিশুদের বাড়তি বিনোদনের জন্য এ মেলায় রাখা হচ্ছে নাগরদোলা, রেলগাড়ীর। শুধু তাই নয়, ৬৮টি স্টলে নানা রকমারী স্টলে ভিন্ন ভিন্ন পণ্য সামগ্রী নিয়ে থাকবেন তরুণ উদ্যোক্তারাও। এখানে বৈসাবীর আনন্দকে দ্বিগুণ করে তুলতে নেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। যেখানে থাকবে মেলায় আসা মোটরসাইকেলসহ গাড়ি পার্কিং এর শৃঙ্খলায় স্বেচ্ছাসেবক দল।
আয়োজক কর্তৃপক্ষ জানান, খাগড়াছড়ি বৈ-সা-বী উদযাপন কমিটি-২০২৪ এর আয়োজনে পাহাড়ের সংস্কৃতি,ঐহিত্যকে তুলে ধরে পাহাড়ের মানুষকে বৈসু,সাংগ্রাই,সাংক্রান্ত,বিজু,বিহু,বিষু উপলক্ষে আদিবাসী পন্য সামগ্রীর বিশাল মেলার আয়োজন করা হয়েছে। যেখানে পাহাড়কে সকলের মাঝে উপস্থাপনের পাশাপাশি আনন্দ ভাগাভাগি করা হবে বলে জানান।
অনুষ্ঠানে বৈসাবী মেলা উদযাপন কমিটির আহবায়ক রবি শংকর তালুকদার এর সভাপতিত্বে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এড.আশুতোষ চাকমা,ক্যজরী মারমা,শতরূপা চাকমা,নিলোৎপল খীসাসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ মেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ছিলেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন