পরিকল্পিত নগরায়ন ও বনায়ন নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা
যশোরের অভয়নগরে পরিকল্পিত নগরায়ন ও বনায়ন নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকালে খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে নওয়াপাড়া পৌরসভার সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মাদ তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, নওয়াপাড়া পৌর কর্মকর্তা সাইফুল ইসলাম, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ¦ ইব্রাহীম হোসেন বিশ্বাস, পৌর কাউন্সিলর তালিম হোসেন।
এ সময় বক্তারা নওয়াপাড়া পৌরসভায় ময়লার ড্যাম্পের জায়গা বরাদ্দ, বাইপাস সড়ক ও শিশু পার্ক নির্মান, পরিকল্পিতভাবে নগরায়ন ও বনায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ
আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ
রৌমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে নিঃস্ব ১৬০ পরিবার
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা
আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত