ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবালয়ের বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলামের ইন্তেকাল


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১-৪-২০২৪ বিকাল ৫:৫৭

শিবালয় উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক, সংগঠক, সাবেক ফুটবলার সাইফুল ইসলাম খান (৬২) রবিবার দিবাগত রাতে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি মৃত্যুকালে তার মা, স্ত্রী, দু’কন্যা ও এক পুত্র এবং অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার বাড়ি উপজেলার ঐতিহ্যবাহী তেওতা গ্রামে। 

জানা যায়, সাইফুল ইসলাম দীর্ঘ ৪ দশকের বেশি সময় যাবৎ সাংবাদিকতা পেশায় রয়েছেন। তিনি ঢাকায় জাতীয় দৈনিক প্রভাত, দৈনিক মিল্লাত, আজকের প্রত্যাশা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। মৃত্যুকালে তিনি দৈনিক ভোরের দর্পন পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া, তিনি এতিহ্যবাহী তেওতার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘নজরুল-প্রমীলা সাংস্কৃতিক গোষ্ঠী’ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এছাড়া, তিনি ছাত্রজীবন থেকেই বিভিন্ন খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান আয়োজন, অসহায় মানুষের পাশে দাড়ানোসহ নানা ধরণের কর্মকান্ডে জড়িত ছিলেন। সাইফুল খান আশির দশকে একজন জনপ্রিয় ফুটবল খেলোয়ার হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন তিনি সুনামের সাথে ফুটবল খেলেছেন। এছাড়া, তিনি সকলের কাছে সহজ-সরল ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মধ্যে অহংকার ছিল না। তিনি সব শ্রেণি-পেশার মানুষের সাথে মিশতেন। তিনি ‘নজরুল’ কেন্দ্রিক নানা ধরনের গবেষণামূলক চর্চা করতেন।

সোমবার সাইফুল ইসলামের নিজ গ্রাম তেওতা ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে জমদুয়ারা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে মানিকগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখা, শিবালয় উপজেলা প্রেসক্লাব ও শিবালয় উপজেলা সাংবাদিক সমিতিসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা