সুন্দরবনে পহেলা এপ্রিল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালিরা
সাতক্ষীরা শ্যামনগর মুন্সিগঞ্জ দুই মাসব্যাপী শুরু হচ্ছে মধু আহরণ, সোমবার থেকে শুরু হওয়া এই মধু আহরণ মৌসুম চলবে আগামী ৩১ মে পর্যন্ত। তবে জুন মাস থেকে সুন্দরবনের সব ধরনের জলজ ও বনজ সম্পদ আহরণে তিন মাসের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় গেওয়ার মধু সংগ্রহ সম্ভব হয় না। এবার বৃষ্টির কারণে সুন্দরবনের গাছে পর্যাপ্ত ফুল ফোটায় চলতি আহরণ মৌসুমে মধু সংগ্রহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা সুন্দরবন বিভাগের। এবছর সুন্দরবন দক্ষিণ বিভাগ বিভাগে মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার কুইন্টাল।
আর মোম আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০০ কুইন্টাল। এর মধ্যে শ্যামনগর মুন্সিগঞ্জ রেঞ্জে ৬০০ কুইন্টাল মধু, ২০০ কুইন্টাল মোম ও চাঁদপাই রেঞ্জে ৪০০ কুইন্টাল মধু, ১০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত বছর সুন্দরবন দক্ষিণ বিভাগে মধু আহরিত হয় ৮৬৩ কুইন্টাল ও মোম আহরিত হয় ২৫৮.৯৬ কুইন্টাল। শরণখোলা ও চাঁপই থেকে থেকে এবার তিন হাজারের অধিক মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহে যাবেন বলে ধারণা কররা হচ্ছে। সুন্দরবনে গরান ও খলিশা ফুলের মধু ছাড়াও কেঁওড়া ও ছইলা ফুলসহ বিভিন্ন গাছের ফুলের মধু মৌচাক থেকে পর্যায়ক্রমে মধু সংগ্রহ করবেন মৌয়ালরা। এরপর জুন মাসে শুরু হয় গেওয়া ফুলের মধু সংগ্রহে মুন্সিগঞ্জ সুন্দরবন বিভাগ থেকে পাস-পারমিট নিয়ে নৌকায় করে দল বেঁধে মধু আহরণ করতে গহীণ বনে যাচ্ছে মৌয়ালরা। সুন্দরবন বন বিভাগ ও মৌয়ালরা জানায়, গোটা সুন্দরবনে মধু আহরণের জন্য ১৫ মার্চ থেকে বন বিভাগ পারমিট (অনুমোতি) দেওয়া হলেও সুন্দরবন দক্ষিণ বিভাগের মূলত জলবায়ু পরিবর্তনজনিত কারণে গরান ও খলিশা পর্যাপ্ত ফুল না ফোটায় গত কয়েক বছর ধরে মৌয়ালরা মধু আহরণে ১৫ দিন পিছিয়ে বন বিভাগ থেকে পাস-পারমিট নিচ্ছেন। সুন্দরবনের মৌয়াল নুরুল ইসলাম ও উয়াল খান বলেন, পাস সংগ্রহ, সরকারি রাজস্ব এবং খাওয়া খরচ মিলিয়ে মৌসুমে তাদের প্রতিজনের খরচ হয় ১২ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা। গত বছর আমাদের দলের প্রত্যেক সদস্য দুই মণ করে মধু পেয়েছিলেন। আর দুই মণ মধু বিক্রি করে একেকজন পেয়েছিলেন ৬০ হাজার টাকা। এ বছরও আগাম বৃষ্টি হওয়ায় আশানুরূপ মধু পাবেন বলে আশা করছেন তারা।
মধু আহরণ মৌসুমের শুরুতে নৌকা মেরামত, মহাজনের কাছ থেকে দাদন নেয়াসহ সকল প্রস্তুতি এরইমধ্যেই সম্পন্ন করে বনে মধু আহরণের জন্যে রওনা হবেন মৌয়ালরা। আমাদের প্রতি দলে ১০ থেকে ১২ জন করে মৌয়াল রয়েছেন। এদের মধ্যে কেউ ১৫ বছর কেউ ২০ বছর ধরে মধু আহরণ করছেন। গাবুরা পাতাখালী মধু ব্যবসায়ী ওমর আলী বলেন, গত বছর তিন লাখ টাকা বিনিয়োগ করে প্রায় ১৪ মণ মধু বিক্রি করেছি। প্রতি কেজি মধু খুচরা বিক্রি হয়েছে প্রকার ভেদে ১ হাজার টাকা থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত। এবছরও গত বছরের সমপরিমাণ বিনিয়োগ করবো বলে আশা করছি। সুন্দরবনের সবচেয়ে উৎকৃষ্টমানের যে মধু সেটা আসে খলিসা এবং গরান ফুল থেকে। পশ্চিম সুন্দরবন অঞ্চলের খলিসা এবং গরান গাছে আগাম ফুল চলে আসে। কিন্তু আমাদের দক্ষিণ সুন্দরবনে এই সময় খলিসা ও গরান গাছে ফুল আসে না। পুরো এপ্রিল মাস খলিসা ও গরান ফুলের মধু সংগ্রহ হয়। মে মাসজুড়ে থাকে কেঁওড়া ও ছইলা ফুল। এরপর জুন মাসে শুরু হয় গেওয়া ফুলের মধু আহরণ। তবে, জুন মাস থেকে সুন্দরবনের সব ধরনের জলজ ও বনজ সম্পদ আহরণে তিন মাসের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় গেওয়ার মধু সংগ্রহ সম্ভব হয় না সুন্দরবন খুলনা বুড়ী গৌয়ালিনী রেন্স কর্মকর্তা এ কে, ইকবাল হাসানের কাছে জানতে চাইলে তিনি
এ প্রতিবেদককে বলেন । প্রতিজন মৌয়ালকে ১৪ দিনের জন্য পাস দেওয়া হয়। বনে প্রবেশ করার পর মুধ আহরণের জন্য ৯টি নির্দেশনা দেওয়া হয়েছে। মৌয়ালদের। নির্দেশনাগুলো হচ্ছে-কোনো মৌয়াল মধু সংগ্রহের সময় মৌমাছি তাড়াতে অগ্নিকুণ্ড, মশাল বা অনুরূপ কোনো দাহ্য পদার্থ এবং রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করতে পারবেন না। এই নির্দেশনা অমান্য করেল তার বিরুদ্ধে বন আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে বলে জানান, কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে, রংপুর অঞ্চলের দুই কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ চলছে কুড়িগ্রামে- ত্রাণমন্ত্রী
শেরপুরে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত
ময়মনসিংহে ন্যাশনাল ডক্টরস ফোরামের জাকাত প্রকল্পে সেলাই মেশিন বিতরণ
দরিদ্রতা কমিয়ে আনাই প্রধান লক্ষ্য- সফিকুর রহমান কিরণ
বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে কুড়িগ্রামে এক লাখ মানুষের ইফতার
শ্রীপুরে আমলসার ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাউল বিতরণ
বরগুনায় ফসলি জমির মাটি ইটভাটায়, অপসারণের দাবি স্থানীয়দের
ঈদ সামনে রেখে কুতুবদিয়ায় অগ্নি প্রতিরোধে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক প্রচারণা
চট্টগ্রাম বন্দরে ইনল্যান্ড মাষ্টার পদে পদোন্নতিতে অনিয়মের অভিযোগ
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার
আদমদীঘিতে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার -২
গজারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ