ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ স্বামী- স্ত্রী ও ছেলের মৃত্যু
ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ স্ত্রী সুফিয়া বেগম (৫০) ও স্বামী নুরুল ইসলাম নান্নু মিয়া (৬২) এবং তাদের ছেলে আল হাদী সোহাগ মারা গেছেন।
নিহত সুফিয়া বেগমের ভাই আজিজুর রহমান আজ তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা সুফিয়া বেগম (৫০) রবিবার রাত ৮টায় মারা যান,এর পর সোমবার ভোর রাত ৩টায় মারা যান স্বামী নুরুল ইসলাম নান্নু মিয়া (৬২) এবং দুপুরে মারা যান ছেলে আল হাদী সোহাগ।
তাদের মরদেহ ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের বাঘাইর গ্রামে দাফন করা হবে।আগুনে দগ্ধ তাদের মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গণস্বাস্থ সমাজভিত্তিক মেডিকেল কলেজের তৃতীয়বর্ষের শিক্ষার্থী নিশরাত জাহান সাথী। উল্লেখ্য গত বুধবার ভোরে ধামরাই পৌরসভার মোকামটোলা মহল্লায় ইতালি প্রবাসী ইব্রাহিম হোসেনের চারতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। সেহরির জন্য রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে লিকেজে জমে থাকা গ্যসের আগুনে দগ্ধ হন তারা।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা