ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সুন্দরবনে মধু আহরণ শুরু চলবে ৩১মে পর্যন্ত


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১-৪-২০২৪ বিকাল ৬:১৫
১লা এপ্রিল থেকে সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। এই মধু আহরণ মৌসুম চলবে আগামী ৩১ মে পর্যন্ত। বন বিভাগ থেকে পাস-পারমিট নিয়ে নৌকায় করে দল বেঁধে মধু আহরণ করতে বনে যাচ্ছেন মৌয়ালরা।এবার বৃষ্টির কারণে সুন্দরবনের গাছে পর্যাপ্ত ফুল ফোটায় চলতি আহরণ মৌসুমে মধু সংগ্রহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা সুন্দরবন বিভাগের।
এ বছর সুন্দরবন পূর্ব বিভাগে মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার কুইন্টাল। আর মোম আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০০ কুইন্টাল। এর মধ্যে শরণখোলা রেঞ্জে ৬০০ কুইন্টাল মধু, ২০০ কুইন্টাল মোম ও চাঁদপাই রেঞ্জে ৪০০ কুইন্টাল মধু, ১০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।গত বছর সুন্দরবন পূর্ব বিভাগে মধু আহরিত হয় ৮৬৩ কুইন্টাল ও মোম আহরিত হয় ২৫৮.৯৬ কুইন্টাল।
শরণখোলা ও চাঁদপাই থেকে এবার তিন হাজারের অধিক মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহে যাবেন বলে ধারণা করা হচ্ছে। বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহম্মদ নূরুল করিম জানান, একেকজন মৌয়ালকে ১৪ দিনের জন্য পাস দেওয়া হয়। বনে প্রবেশ করার পর মধু আহরণের জন্য ৯টি নির্দেশনা দেওয়া হচ্ছে মৌয়ালদে।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

ধামইরহাটে স্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত হয়েছে। 

ধামইরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, গ্রামবাসীর প্রতিবাদ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী

উলিপুরে বিশ্বকাপ ফুটবলের উম্মাদনা কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা

নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

এমিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরে তিন মাসের মধ্যে দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নানা অভিযোগে নাগেশ্বরীর প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

ধামরাইয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে হেফাজত ইসলাম উদ্যোগে হিন্দু সনাতন ধর্মালম্বী ঋষি আশ্রমের বিরুদ্ধে মানববন্ধন