ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২-৪-২০২৪ দুপুর ১০:৫৭

রাঙামাটির কাপ্তাই উপজেলার হাফেজিয়া নূরানী মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার করলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে এতিম শিশুদের জন্য এই ইফতার এর আয়োজন করেন।

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় মাদরাসা ভবনে ইউএনও মোঃ মহিউদ্দিন নিজে উপস্থিত থেকে এতিম শিশুদের নিয়ে একসাথে বসে ইফতার করলেন। এসময় তাঁর সন্তানরাও এই আয়োজনে অংশ নিয়েছে। 

ইউএনও মোঃ মহিউদ্দিন জানান, পবিত্র মাহে রমজান মাসে এতিম শিশুদের নিয়ে একসাথে ইফতার করতে পেরে অনেক ভালো লাগছে। বিশেষ করে, সমাজে অনেক শিশু রয়েছেন যারা সুবিধা বঞ্চিত। তারা অনেকেই এরকম এতিম খানায় থেকে লেখাপড়া করছে। এসব শিশুদের পাশে থাকার খুব ইচ্ছে রয়েছে। আমরা সকলে যার যার অবস্থান থেকে এসব সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালে তারা অনেক দূর এগিয়ে যাবে।

এদিকে উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ অফিসার রাশিদুজ্জামান ইমরান, কাপ্তাই ইউএনও অফিসের অফিস সুপার মো.আলাউদ্দিন, মাদরাসা পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.কবির হোসেনসহ মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থীরা। পরে সকলের জন্য দোয়া মুনাজাত করেন সুইডিশ মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমান।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু