ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

আওয়ামীলীগের রাজনীতিতে উড়োখইদের জায়গা কম: ড. সৌমিত্র শেখর


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২-৪-২০২৪ দুপুর ২:১৬

“তোমরা যদি সৎ ভালো রাজনীতিবিদ হিসেবে প্রমাণ দিতে পারো, আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত না হও তাহলে রাজনীতিতে তোমাদের ভবিষ্যত ভালো। কেননা আওয়ামী লীগের রাজনীতিতে উড়োখইদের জায়গা কম। বরং যারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে যুক্ত থাকেন, যাদের পারিবারিক রাজনৈতক ঐতিহ্য আছে, ছাত্ররাজনীতি থেকে উঠে এসেছেন এগুলো যাচাই বাছাই করেই মূল্যায়ন করা হয়ে থাকে।” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মতবিনিময় কালে এ মন্তব্য করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। 

সোমবার (১ এপ্রিল) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাখা ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি আল মাহমুদ কায়েস ও সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রিয়েল সরকার। এসময় তাদের সঙ্গে নবনির্বাচিত অন্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই শাখা ছাত্রলীগের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক উপার্যের হাতে ফুলেল শুভেচছা দেন। উপাচার্য তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেন।
এরপর উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। উপাচার্য তার বক্তব্যে ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্য যেমন তুলে ধরেন তেমনি স্মার্ট ছাত্রলীগ গঠনে, শিল্প বিপ্লবের যুগে ছাত্রলীগের নেতাদের করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করেন।
এসময় উপাচার্য নব নির্বাচিত কমিটিকে বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগের ইমেজ বৃদ্ধিতে কাজ করাসহ একাডেমিক অর্জনের প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান। প্রশাসনের সহযোগি ও ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগ সবসময় থাকবে বলেও উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। 

অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ছাত্রলীগের নেতাদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বাংলাদেশ ছাত্রলীগের আদর্শটাকে যাতে ভেতরে ধারণ করতে পারো, তরুণদের মাঝে এটাকে প্রচার করতে পারো সেজন্য যারা এটাকে সাথে রেখে অন্য আদর্শের এদেরকে কিন্তু চিহ্নিত করতে হবে। তা না হলে পচা শামুকে পা কাটবে। ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা হবে। তাই ছাত্রলীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।
মত বিনিময় সভায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রশাসনের সহযোগিতার জন্য ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় তারা সাংগঠনিক কাজে প্রশাসনের সহযোগিতাও প্রত্যাশা করেন।
মত বিনিময় সভায় আরও বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আল মাহমুদ কায়েস ও সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রিয়েল সরকার।

এমএসএম / এমএসএম

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ