শেখ হাসিনার সরকার দীর্ঘ দিন মানুষের সেবা করার সুযোগ পাবেন: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সবাই জনগণের৷ তাই জনগনের স্বার্থ রক্ষায় সবাইকে নিস্বার্থ ভাবে কাজ করলে শেখ হাসিনার সরকার দীর্ঘ দিন মানুষের সেবা করার সুযোগ পাবেন।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে সাড়ে ১২টায় শ্রীমঙ্গলে ভিজিএফের চাল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
পরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় তিন হাজার ৩শত পরিবারে মধ্যে শেখ হাসিনার উপহার ভিজিএফ চাল বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দুধু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন,ভানু লাল রায় চেয়ারম্যান উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব,শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ আছাদুজ্জামান,শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, ইউপি সদস্য মো. লিমন মিয়া, মো. শাহজাহান মিয়া, মো. মারুফ মিয়া, মানিক মিয়া, পিয়াস দাশ, শফিকুল ইসলাম লিটন, মহসিন আহমেদ, নুরুল আমিন, নারী ইউপি সদস্য মালেকা বেগমসহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি
সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট
নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা
শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত
নাচোলে ৪৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অনলাইনে জুয়া পরিচালনা: মামা-ভাগ্নি গ্রেফতার
বরিশালে চার হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক
বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বিহার পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার
স্বাভাবিক নিয়মে ভোটার হওয়া যায় না সাতকানিয়া নির্বাচন অফিসে
সুনামগঞ্জ কিশোর গ্যাংয় নির্মুলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত