সীতাকুণ্ডে অস্ত্রসহ আটক ১
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ অস্ত্র ও কার্তুজ উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ এপ্রিল) রাত ১২ টার সময় উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়নের কুমিরা ঘাটঘর এলাকা থেকে অস্ত্রসহ মোঃ হাসান (২২) নামের একজন কে আটক করা হয় । বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিরা ঘাটঘর এলাকা থেকে অস্ত্রসহ ১ জনকে আটক করা হয় । এই ঘটনায় একটি অস্ত্র মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আটকৃত হাসান উপজেলার কুমিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাবুল ডাক্তারের বাড়ীর মো: মনছুরের ছেলে। তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও তিন রাউন্ড শিসা কার্তুজ উদ্ধার করা হয়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুমিরা ঘাটঘর মোর্শেদ কোম্পানীর পুকুরের দক্ষিন পাশে চৌ-চালা টিন সেড ভাড়া ঘরের পশ্চিম পাশের ৩নং কক্ষের ভিতরে তিন জন দুষ্কৃতিকারী ধর্তব্য অপরাধ পরিচালনার লক্ষ্যে অস্ত্র নিয়ে অবস্থান করছে । পুলিশের একটি দল অভিযান পরিচালনার সময় পলায়ন কালে ১জন কে আটক করলেও অপর দুইজন পালিয়ে যায়। পরবর্তীতে তাদের পরিচয়ও শনাক্ত করা হয় ।তারা হলেন কুমিরা ইউনিয়নের মৃত মনির হোসেনের ছেলে মো: আলমগীর হোসেন ফারুক(২৮) ও সন্ধীপ মুছাপুর এলাকার বাবুল সওদাগরের ছেলে সাহাব উদ্দীন (৩৩) । পুলিশ জানাই তাদের ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান