ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সাবেক মেয়র ও শ্রমিক নেতার ৮টি ঘর পুড়ে ছাই,৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২-৪-২০২৪ বিকাল ৫:৪৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ২টি পরিবারের ৮টি ঘর পুরে ছাই হয়ে গেছে। এঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবী ক্ষতিগ্রস্থদের। 

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার কলিকাডোবা মহল্লায় এ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন গোবিন্দগঞ্জ পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কালিকাডোবা গ্রামের মৃত মানিক মোল্লার পুত্র রফিকুল ইসলাম ও শ্রমিক নেতা মরহুম ফারাজ মোল্লার পুুত্র আব্দুল মোমিন মোল্লা।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্র্ভিসের ইনচার্র্জ আতিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৬টা তারা অগ্নিকান্ডের খরব পেয়ে ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহায়তায় ১ঘন্টার চেষ্টায় আগুুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে মোহন ও মমিনের ৮টি ঘরসহ মালামাল পুড়ে যায়। এসময় প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন মালামাল ক্ষতির হাত রক্ষা করা হয়েছে। 

তবে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী অগ্নিকান্ডের তাদের নগদ টাকা, স্বর্ণলংকার, ঘর ও বিভিন্ন আসবাব পত্রসহ প্রায় ৭০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

গোবিন্দগঞ্জ উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক ও ওয়ার্র্কর্স পাটির সভাপতি এম এ মতিন মোল্লা এই পরিবারের সদস্য। তিনি বলেন, অগ্নিকান্ডের সময় পরিবার গুলি কোন মালামালই বের করতে পারেনি। ঘরে নগদ টাকা ছাড়াও স্বর্র্ণাণংকার ছিল। আমরা সর্ব শান্ত  হয়ে গেছি ।  

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ