শরণখোলায় স্কুলছাত্রীর আত্মহত্যা
বাগেরহাটের শরণখোলায় বৃষ্টি রাণী (১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২এপ্রিল) সকাল ৮টার দিকে কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে শরণখোলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় এই কিশোরী।
নিহত স্কুলছাত্রী বৃষ্টি উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের রথিন হালদারের মেয়ে। সে স্থানীয় তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্কুলছাত্রীর আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। কিশোরীর মা-বাবা বা পরিবারের লোকজনও সঠিক কিছু বলছে না। তবে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।
উত্তর তাফালবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল জমাদ্দার জানান, চালের পোকা দমনের ট্যাবলেট (কীটনাশক ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করেছে কিশোরী। ঘটনার সঠিক কারণ বের করার চেষ্টা চলছে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নিয়াজ জানান, কিশোরীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই তার মৃত্যু হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত