ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সন্দ্বীপে ২৩ বোতল বিদেশি মদসহ ১ জন আটক


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২-৪-২০২৪ বিকাল ৬:১৪

সন্দ্বীপে ২৩ বোতল বিদেশি মদসহ আটক হয়েছে  তাহের (৩৮) নামে ১ যুবক। মূল আসামী মোঃ ফয়সাল পলাতক বলে উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে। 

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ হারামিয়া ৮ নং ওয়ার্ড এর এনাম নাহার মোড়ের পূর্বে বসতবাড়ি থেকে ২৩ বোতল বিদেশি মদসহ আবু তাহের (৩৮) নামে একজন যুবককে আটক করেছে  সন্দ্বীপ থানা পুলিশের এসআই রমজান ও তার সঙ্গীয় ফোর্স।আটক কৃত যুবকের পিতার নাম রুহুল আমিন মাতা ফজিলা খাতুন। 

ঘটনার বিবরনে জানা যায় ২ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক ১২.৫০  টার দিকে  গোপন সুত্রের ভিত্তিতে এনাম নাহার  এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন কে মদ সহ আটক করা হয় হাতে নাতে।সন্দ্বীপ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন ২৩ বোতল ভারতীয় মদ সহ ১ জন কে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনসম্মুখে ফয়সাল নামের একজনের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে সে । এই বিষয়ে ২ জন কে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।তবে ফয়সাল কে?  সংবাদ কর্মীদের এমন প্রশ্নের উত্তরে তদন্তে জানা যাবে বলে জানান তিনি। কিন্তু মামলার এজাহারে বর্নিত মোঃ ফয়সালের পিতার নাম সেলিম এবং ঠিকানা সেলিমের নতুন বাড়ি হারামিয়া ৮ নং ওয়ার্ড উল্লেখ থাকায় স্থানীয়দের ধারনা এটা ছাত্রলীগ নেতা মারুফ হাসান ফয়সাল।

স্থানীয় সূত্রে জানা যায় আটককৃত ব্যক্তি একজন অটোরিকশা চালক, আটককৃত ব্যক্তিকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ কালে জনসম্মুখে সে  বলেছে এই মদের বোতল গুলো সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ নেতা ও চট্টগ্রাম  উত্তর জেলা ছাত্র লীগের সহ সভাপতি মাহরুফ হাসান ফয়সালের।

পুলিশের সুত্র জানায় গোপন তথ্যে খবর আসে এনাম নাহারের পাশে এক বসত বাড়িতে বিদেশি মদ মজুত করা আছে। এই খবরে মধ্য রাতে পুলিশ অভিযান পরিচালনা করে। অন্যদিকে অপর আসামি কে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান অফিসার ইনচার্জ কবির হোসেন।এছাড়াও   মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ