ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোনার কৃষ্ণপুর কলেজে রশিদ বিহীন অতিরিক্তি টাকা আদায়ের অভিযোগ


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৩-৪-২০২৪ দুপুর ১:৫২

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন কৃষ্ণপুর সরকারী  হাজী আলী আকবর কলেজে রশিদ বিহীন অতিরিক্ত টাকা টাকা আদায়ের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ঐ কলেজের শিক্ষার্থী মোছাঃ সাথী আক্তার বৃষ্টি। 

অভিযোগে উল্লেখ করা হয়, বাংলা প্রথম বর্ষে ভর্তির হওয়ার জন্য  কলেজের অফিস সহকারীর নিকট গেলে নম্বরপত্রের সাথে প্রশংসাপত্র ও আনতে হবে নতুবা নম্বরপত্র দেওয়া হবে না। নম্বরপত্র ও প্রশংসাপত্রের জন্য তিনশত টাকা  পরিশোধ করতে হবে।  এমনকি ঐ টাকার কোন রশিদ দেওয়া হবে না বলে জানায় অফিস সহকারী। পরবর্তীতে কলেজের অধ্যক্ষের  সাথে যোগাযোগ করা হলে তিনি একই কথা বলেন। 

রশিদ বিহীন টাকা আদায়ের বিষয়ে অফিস সহকারী সুকেতু সরকারের সাথে মোবাইল ফোনে কথা  বললে  তিনি জানান এটা কর্তৃপক্ষের নির্দেশ।  এ বিষয়ে  আরও কিছু জানার থাকলে অধ্যক্ষের  সাথে কথা বলতে বলেন। 

কৃষ্ণপুর সরকারী হাজী আলী আকবর কলেজে অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) হুমায়ুন কবীরের সাথে মুটোফোনে কথা হলে তিনি জানান,এটা আমরা সবই নিয়ে থাকি। এ টাকার কোন রশিদ দেওয়া হয় না। এটা বেসরকারীভাবে নেওয়া হয়। সরকারী প্রতিষ্ঠানে বেসরকারী টাকা নেওয়া কতটুকু বৈধ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,এটা পরিচালনা কমিটির রেজুলেশন করেই সিদ্ধান্ত  নিয়েছেন। 

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিঞা অভিযোগ প্রাপ্তির বিষয়টা নিশ্চিত করে বলেন,,এ বিষয়ে আজকেই অধ্যক্ষের সাথে বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত