পাইকগাছা জুড়ে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় চাউল পাবেন ১৩ হাজার পরিবার
খুলনার পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ২৫ জন ডিলারের মাধ্যমে উপজেলা জুড়ে ১৩ হাজার ১২৩ জন উপকারভোগীর মাঝে ১৫ টাকা কেজি দরে মাসিক মাথাপিছু ৩০ কেজি চাউলের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার খাদ্য বান্ধব কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেন ,খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শেখ হাসিনা সরকার বদ্ধ পরিকর। তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে এ দেশের কোন মানুষকে না খেয়ে থাকতে হবে না। নানা পরিস্থিতির মধ্যেও খাদ্যে স্বয়ং সম্পন্নতা অর্জন, বর্তমান সরকারের অনেক বড় সাফল্য উল্লেখ করে এমপি রশীদুজ্জামান বলেন, শেখ হাসিনার কথা কখনো দুই রকম হয় না। তিনি কথা দিলে কথা রাখেন। বঙ্গবন্ধুকে হত্যার পর অগণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকায় দীর্ঘ সময় দেশের কোন উন্নয়ন ও অগ্রগতি হয়নি। ২১ বছর পর ৯৬ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে একদিকে যেমন উন্নয়ন করেছেন, অপরদিকে এদেশের মানুষকে ১০ টাকার নীচে কেজি দরে চাউল খাইয়েছিল। এরপর আবারও ক্ষমতার পালাবদল হওয়ায় খাদ্যের দাম কয়েকগুণ বৃদ্ধি পেলে দিশেহারা হয়ে পড়ে দেশের নি¤œ আয়ের মানুষ।
২০০৮ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে দেশের মানুষ ১০ টাকা কেজি দরে চাল পায়। এরপর করোনা ও ইউক্রেন যুদ্ধ সহ বৈশি^ক নানা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব যাতে দেশের সাধারণ মানুষের উপর না পড়ে এ জন্য জনবান্ধব শেখ হাসিনা সরকার নানামুখী খাদ্য বান্ধব কর্মসূচী হাতে নেয়। যার সুফল পাচ্ছে দেশের দরিদ্র এবং অতিদরিদ্র মানুষ। তিনি এ ধরণের জনবান্ধব কর্মসূচী এগিয়ে নিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার আহŸান জানান। তিনি মঙ্গলবার সকালে পাইকগাছার নতুন বাজারে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচী স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, গুদাম কর্মকর্তা শেখ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা (ট্যাগ অফিসার) জিএম বাবলুর রহমান প্রমুখ।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
Link Copied