ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

কয়লামুখ চেকপোস্টে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩-৪-২০২৪ দুপুর ৩:৫৮

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার আওতাধীন কয়লারমূখ চেকপোষ্ট অধীনস্ত বদ্ব-গেরামারা হতে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু আটক করে  জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)’র সদস্যরা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাত ১০ টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর কয়লারমুখ বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত বদ্ব-গেরামারায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলে সেখানে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ টি  ভারতীয় ষাড় গরু আটক করতে সক্ষম হয় বিজিবি। যার বজার মূল্য প্রায়   তিন লক্ষ পঁচিশ হাজার  টাকা। আটককৃত ভারতীয় গরু গুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ইমাম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন , জোন অধিনস্ত এলাকায় মাদক পাচার ও এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও এমন অভিযান সবসময়  অব্যাহত রাখবে। গতকাল ও আমরা এ চেকপোস্ট থেকে মাদক উদ্ধার করি।

এমএসএম / এমএসএম

ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভূটানের GMCA প্রতিনিধি দল

সুবর্ণচরে পূর্বচরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

‎সুনামগঞ্জ বেদে পল্লী থেকে বহিরাগত উদীয়মান মাদক ব্যবসায়ীকে আটক করলেন ওসি

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা

স্ত্রীকে হাত-পা ও মুখে টেপ দিয়ে বেধে সৎ মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার