এমপি প্রার্থীতা বাতিল হওয়া সেই সালাউদ্দিন কারাগারে
দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের এমপি প্রার্থিতা বাতিল হওয়া সালাউদ্দিনকে এবার কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে আদালতের নির্দেশে প্রার্থীতা বাতিলের পর সরকারি চাকরি থেকেও বরখাস্ত হন তিনি।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, সালাউদ্দিন প্রতিনিয়ত তার স্ত্রী ফারজানা আক্তার ও দুই শিশু সন্তানকে মারধর করে। গত সোমবার ফারজানাকে মেরে মাথা ফাটিয়ে দেয় সালাউদ্দিন। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে সে তার স্ত্রীকে জবাই করতে উদ্যত হয়। এ সময় স্থানীয় লোকজন ফারজানাকে উদ্ধার করে দ্রুত সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর একদিন পর ফারজানা আক্তার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার সালাউদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন।
উল্লেখ্য যে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে এমপি পদে প্রাথীতা ঘোষনা করেন সালাহ উদ্দীন। যা সরকারী কর্মচারির বিধিমালার নিয়মবহির্ভূত। দৈনিক সকালের সময় পত্রিকায় ' সরকারি কর্মচারী এমপি হওয়ার ভিমরতি 'এই শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর তার প্রাথীতা বাতিল হয়।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান