ময়মনসিংহে আকাশ হত্যার তিন দিনের মধ্যে ৬ ঘাতক গ্রেফতার
ময়মনসিংহ সদরের ভুগলী নয়াপাড়ার সৈকত হাসান আকাশ হত্যাকাণ্ডের তিন দিনের মধ্যে হত্যার রহস উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিয়েছে। গোপনে প্রেম ও বিয়ে করার খবরে ক্ষিপ্ত হয়ে প্রেমিকা জেসমিনের বাবা-চাচা ও ভাইয়েরা প্রেমিকাকে দিয়ে প্রেমিক আকাশকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে উপর্যুপরি কুপিয়ে জবাইপূর্বক হত্যা করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অষ্টধার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জেসিমিনের সাথে সৈকত হাসান আকাশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সকলের অজ্ঞাতসারে তারা বিয়ে করে বলে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়। এতে প্রেমিকা জেসমিনের পিতা-মাতা, ভাই-বোনসহ পুরো পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে। জেসমিনের বাবা-চাচা ও ভাইয়েরা গোপন পরিকল্পনা করে প্রেমিক সৈকত হাসান আকাশকে হত্যার পরিকল্পনা করে। পূর্বপরিকল্পনায় চক্রটি গত ১৯ মে রাতে কৌশলে প্রেমিকা জেসমিনকে দিয়ে সৈকত হাসান আকাশকে ডেকে নিয়ে আসে। রাত প্রায় ১০টার দিকে পরিকল্পিতভাবে চক্রটি আকাশকে উপর্যুপরি কুপিয়ে জবাইপূর্বক হত্যা করে। হত্যা শেষে তারা প্রথমে আকাশের লাশ তাদের বাড়ির রান্নাঘরের পাশে ময়লার গর্তে ফেলে রাখে। পরদিন রাতে ময়লার গর্ত থেকে লাশ তুলে বাড়ির কিছুটা দূরে ফেলে রাখে।
এদিকে সৈকত হাসান আকাশের পিতা তার ছেলেকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে কোতোয়ালি মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজ ডায়েরির সূত্র ধরে কোতোয়ালি মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ মে সন্ধ্যায় প্রেমিক সৈকত হাসান আকাশের মৃতদেহ প্রেমিকার বাড়ির পাশের মাটির নিচ থেকে উদ্ধার করে। এদিকে, প্রেমিকা জিসমিনসহ তার বাবা, ভাই, চাচা সবাই বাড়ি থেকে পালিয়ে যায়।
পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের কঠোর নির্দেশনা ও পরিকল্পনায় ওসি ফিরোজ তালুকদারের সহযোগিতায় কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেনের নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত ৬ জনকে মুক্তাগাছা থেকে রবিবার গ্রেফতার করে।
পুলিশ পরিদর্শক ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের দেখানোমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও কোদাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের পিতা আকরাম হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানার মামলা দায়ের করেছেন (মামলা নং-৯৪(৫)/২০২১। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এরমধ্যে প্রেমিকা জেসমিনের পিতা জিয়াউল হক মেম্বার (৫২), জুলহাস উদ্দিন (৩৫) ও নাজমুল হক (২১) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আ. হাইয়ের কাছে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
এছাড়া গ্রেফতারকৃত অন্যরা হলো- রোজিনা আক্তার (২৩), নার্গিস আক্তার (৩২) ও প্রেমিকা জেসমিন (১৬)। তাদের প্রত্যেকের বাড়ি জেলা সদরের ভুগলী নয়াপাড়ায়।
পুলিশ আরো জানায়, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে মামলাটির অভিযোগপত্র শিগগিরই দাখিল করা হবে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়