আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি
ওসির পর রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে চুরি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিল্প পুলিশের পরিদর্শক (ওসি) নাজমুল ইসলামের বাড়িতে চুরির পর এবার দৈনিক যুগান্তর ও আনন্দ টিভির সাংবাদিক রাসেল মাহমুদের বাড়িতে লোহার জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৩ এপ্রিল) মধ্যরাতে উপজেলার গুতিয়াবো এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এরআগে রমজান মাসের শুরু থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ও মহা সড়কের স্থানে স্থানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটায় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছেন।
সাংবাদিক রাসেল মাহমুদ জানান, তার গ্রামের বাড়ি গুতিয়াবোতে সাধারণত রাতে কেউ থাকে না। তবে সপ্তাহে ৩ দিন থাকা হয়। এ সুযোগে অজ্ঞাত অপরাধী চক্রের সদস্যরা গতরাতে বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সবগুলোর আলমারির তালা ভেঙ্গে ফেলে। এ সময় ঘরে থাকা দুটি পুরাতন মোবাইল ফোন, ৫ ভরি স্বর্ণালংকার, হিরের নাকফুলসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগে, গত সপ্তাহে জাঙ্গীর এলাকায় শিল্প পুলিশের পরিদর্শক আশুলিয়া অঞ্চলের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলামের বাড়িতে জানালার গ্রিল কেটে চোরচক্র নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। এ ঘটনায় থানায় জিডি করেন তিনি।
এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, রূপগঞ্জ থানায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত টহল অব্যাহত আছে। চুরিকৃত মালামাল উদ্ধার ও চোরের দল গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত