ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পোর্টে প্রতি পদে পদে টাকা গুনতে হয়

চট্টগ্রাম বন্দরে এআরও স্বপন রায়ের বিরুদ্ধে পণ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৪-২০২৪ বিকাল ৫:১৩

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের নামে পদে পদে ভোগান্তির শিকার হতে হয় আমদানিকারকদের। অনিয়ম আর নজিরবিহীন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে চট্টগ্রাম বন্দর। অভিযোগ রয়েছে, ছোট-খাটো ভুল দেখিয়ে পণ্য খালাসের নামে আমদানিকারকদের গুনতে হয় মোটা অংকের টাকা। এছাড়া কনটেইনার কায়িক পরীক্ষার সময় সিএনএফ-এর কাছ থেকে পণ্য হাতিয়ে নেয় একটি সিন্ডিকেট।  অভিযোগ রয়েছে, চট্টগ্রাম বন্দরে চার্লি জোনের এআরও স্বপন কুমার রায় নামের প্রভাবশালী সরকারি এই কর্মকর্তা সিন্ডিকেট বাণিজ্যের মূলহোতা। তার প্রভাবের কাছে অসহায় সিএনএফ এজেন্ট ও আমদানিকারকরা। 

চট্টগ্রাম বন্দরে এআরও স্বপন কুমার রায়ের বিরুদ্ধে এমনই অভিযোগ পাওয়া গেছে। আব্দুল্লাহ মামুন নামের এক আমদানিকারক জানান, আমি চায়না থেকে বেবি প্রডাক্ট নিয়ে আসছি। এলসির মাধ্যমে এটা আমার প্রথম ব্যাবসা। পণ্য খালাস করতে যে পরিমাণ হয়রানির শিকার হয়েছি তাতে ব্যবসা করার মনোবল হারিয়ে ফেলেছি। সরকারকে ভ্যাট দিয়ে ব্যবসা করে যদি এতো হয়রানির শিকার হতে হয়, ছোট খাটো ভুলে ছোট অফিসারদের কাছে জিম্মি হচ্ছি প্রতিনিয়ত। 

তিনি জানান, পোর্টে কনটেইনার আসার পর সিএনএফ-এর কাছে পণ্য খালাসের কাজ দিই। তবে পেপার্স আসতে এক মাসের উপর সময় পার হয়েছে। এতে জরিমানা আসে প্রায় ৩ লাখ টাকার উপরে। কয়দিন আগে চার্লি জোনের এআরও স্বপণ কুমার রায় কনটেইনার এক্সামিনে আসেন, তখন তিনি সিএনএফের সামনে আমার পণ্য চেক করেন। এসময় কার্টুন থেকে কিছু পণ্য তিনি হাতিয়ে নেন এবং রিপোর্ট পজেটিভ দেওয়ার জন্য মোটা অংকের ঘুস দাবি করেন। ঘুসের বিষয়টি সিএনএফ আমাকে জানালে আমি ঢাকা থেকে রাতেই রওনা দিই। পরের দিন তার ঊর্ধ্বতন ডেপুটি কর্মকর্তা কাওসার পাটোয়ারিকে জানাই। খুব অনুরোধ করে বলি, আমি প্রথম ব্যবসায় নেমেছি ছোট খাট ভুল দেখিয়ে আমার ব্যবসার মনোবল নষ্ট করবেন না। আমার প্রডাক্ট যা আছে হিসেব মতো আছে। কাষ্টমস্ ডিউটি যা আসে সব দিয়ে পণ্য ছাড়িয়ে নেবো। এসময় ডেপুটি কমিশনার বিষয়টি জেনে স্বপণ রায়কে ডেকে রিপোর্ট লিখে জরুরি ছেড়ে দিতে বলেন। তিনি বিষয়টি আমলে না নিয়ে বলেন, স্যারের কাছে গেছেন, স্যারতো ট্রান্সফার হয়ে যাবে মাল কিভাবে ছাড়ান দেখবো। তিনি সারাদিন ঘুরানোর পর কনটেইনার আবারো চেকিং-এর জন্য সিআিইডিতে পাঠান। তিনি নিজে একবার কনটেইনার চেক করলেন, সেখানে কি কারণে সিআইডি দিয়ে আবারো চেক করাবেন বিষয়টি বোধগম্য না। ঘুসের টাকা না দেওয়ার কারণে বাড়তি ভোগান্তির শিকার হতে হলো। 

এক আমদানিকারক অভিযোগ করেন, পোর্টে টাকা ছাড়া কোন কাজ হয় না। প্রতি পদে পদে টাকা গুনতে হয়। এছাড়া কনটেইনার কায়িক পরীক্ষার সময় পণ্য নামিয়ে নেয়। বলে তার বাচ্চাদের জন্য লাগবে। ঘরে ব্যবহারের জন্য বলে পণ্য নামিয়ে রাখে অফিসাররা। এছাড়া প্রতিটা চেকিংয়ে টাকা গুনতে হয়। সরকারি কর্মকর্তাদের এমন অনিয়ম আর দুর্নীতির কাছে ব্যবসা করা দিন দিন কঠিন হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনএফ এজেন্ট বলেন, এআরও স্বপণ কুমার রায় পোর্টে খুব প্রভাব খাটায়। টাকা না দিলে ফাইল সিরিয়ালে উঠায় না। সিন্ডিকেট করে কাজ করেন। তার নামে আগেও বড় স্যারদের কাছে অভিযোগ দিয়ে কোন কাজ হয়নি। ইচ্ছে করে ফাইল আটকে রেখে হয়রানি করে। টাকা ছাড়া কিছুই বোঝে না। কায়িক পরীক্ষার সময় কনটেইনার থেকে পছন্দমতো পণ্য নামিয়ে রাখে। সেই পণ্য তার সিন্ডিকেটের কাছে বিক্রি করে। 

অভিযোগের বিষয় স্বপণ রায়ের কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে কথা বলতে তিনি রাজি নন। কায়িক পরীক্ষার সময় কনটেইনার থেকে পণ্য নামিয়ে রাখার বিষয়টি জানতে চাইলে তিনি ফোনের লাইন কেটে দেন। পরবর্তিতে কয়েকবার ফোন দিলে তিনি আর রিসিভ করেননি।স্বপণ রায়ের দুর্নীতি আর অনিয়মের বিষয় নিয়ে কাষ্টমস-এর ঊর্ধ্বতনদের কাছে জানতে চাইলে বলেন, কনটেইনার থেকে আমদানিকারকদের পণ্য কোনভাবেই নামিয়ে রাখতে পারেন না। এটা অন্যায় করেছেন স্বপন রায়। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত