ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশের মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৪-৪-২০২৪ দুপুর ৪:২৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশের মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার(৪-এপ্রিল) দুপুর ১২ টার সময়  হাইওয়েপুলিশ কুমিল্লা রিজিয়নের আয়োজনে বারআউলিয়া হাইওয়ে থানায়  আগামি  ঈদ-উল -ফিতর উপলক্ষে মহাসড়কে ঘরমুখী মানুষের যাতায়ত নির্বিঘ্ন,নিরাপদ এবং যানজট মুক্ত রাখার লক্ষে পরিবহন মালিক শ্রমিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এই  মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । 

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর সভাপতিত্বে ও কুমিল্লা রিজিয়নের  এএসপি  মাসুদ আলমের সঞ্চালনায়  উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) খোকন চন্দ্র ঘোষ, কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজদ, পটিয়া হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ তৌফিকুল ইসলাম তৌফিক, সীতাকুণ্ড থানা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো: আশরাফ আলম, বিআরটিসি প্রতিনিধি পলাশ খিশা কমিউনিটি পুলিশ বারআউলিয়া  সভাপতি এসএম মাকসুদুল আলম , চট্টগ্রাম প্রাইম মুবার ট্রেলার এসোসিয়েশনের সভাপতি  সহ বিভিন্ন পিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক  ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা।  

মতবিনিময় ও সমন্বয় সভায়  ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ সড়ক যাত্রা ও যানজট মুক্ত রাখতে বিভিন্ন সংগঠনের নেতারা সড়ক পথে বিভিন্ন সম্যাসা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এসময় বক্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন মিল-কারখানা ও ট্রাক ইয়ার্ডের যত্রতত্র গাড়ি পার্কিং, সড়কে উল্টো পথে  গাড়ি চলাচল   ঈদ কে সামনে রেখে বাড়তি ভাড়া, ফিটনেসহীন গাড়ি চলাচল সহ সড়কের যানজটের বিভিন্ন সম্যাসা তুলে ধরেন।  উন্মুক্ত আলোচনা সভার অ্যাডিশনাল ডিআইজি এসব সম্যাসার কথা শুনেন এবং  সমাধানে কাজ করতে দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  অ্যাতডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম বলেন,আগামি ঈদ যাত্রা সহজ ও প্রাণবন্ত করতে  সকলের সহযোগীতায় নিয়ে ট্রাপিক পুলিশ কাজ করে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম বাংলাদেশের লাইফ লাইন এই  মহাসড়কে যানজটের  যে সম্যাসাগুলো রয়েছে তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকলে যদি নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করলে মহাসড় যানজট মুক্ত থাকবে বলে আশা করি। আমাদের প্রত্যাশা   ঈদ যাত্রা হবে নিরাপদ  ও যানজট মুক্ত।

এমএসএম / এমএসএম

যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক

মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি

মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫

নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২

বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ

নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের ঘটনায় ১ নারী নিহত

শ্রীমঙ্গলে নুরে মদিনা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

আদমদীঘিতে প্রি-পেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

যশোরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রূপগঞ্জে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে হামলার শিকার অন্ত: সত্ত্বা, গর্ভপাত, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলনে