ঠাকুরগাঁওয়ে ভূমিদস্যুদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
সদর উপজেলার সালন্দর সিংপাড়ায় জমি জবর দখলের চেষ্টা ও ভূমিদস্যুদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভুক্তভোগী পরিবারের পক্ষে গোলাম সারোয়ার স¤্রাট লিখিত বক্তব্যে বলেন, তার পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক মো: জালাল উদ দীন ঠাকুরগাঁও থানার জে.এল নং-১০২, আরাজী সিংপাড়া মৌজায়, সি,এস খতিয়ান নং-১৯, এস.এ খতিয়ান নং-২৮, দাগ নং-২শ এর ৬৩ শতক জমি ১৯৯৬ সালের ২৪ জুন, ৭ হাজার ৭৮৩ নং দলিল মূলে কিনেন। পরে ৭২ নং খারিজ, মাঠ পর্চা, ৭২ নং আর.এস রেকর্ডমূলে নিজের নামে চুড়ান্তভাবে প্রস্তুত হওয়ার পর ওই জমিতে পুকুর খনন, ধান-গম-ভুট্টা শুকানোর চাতাল এবং কিছু অংশে ১০টি দোকান ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
গত ৫ ফেব্রæয়ারি একদল ভূমিদস্যু ভুয়া কিছু কাগজ দেখিয়ে ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করে। জমির কাগজপত্র দেখতে চাইলে তারা না দেখিয়ে বিভিন্ন ধরনের হুমকী-ধমকী দিয়ে উল্লেখিত জমিতে ঘর তোলার চেষ্টা করে। আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি হওয়ায় আমার পিতা গত ৭ ফেব্রæয়ারি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, সদর, ঠাকুরগাঁওয়ে জিআর-৭৭/২৪ মামলা দায়ের করেন। মামলায় সদর উপজেলার আরাজী কৃষ্ণপুর গ্রামের মৃত সহির উদ্দীনের ছেলে মোকলেসুর রহমান (৪৯), দক্ষিণ নিশ্চিন্তপুর বিডিআর ক্যাম্পের পাশে (হাজীর মোড়ের দক্ষিন)’র আব্দুল আলীর ছেলে আলমগীর হোসেন (২৭) সহ ৪ জনকে আসামী করা হয়। বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ারা জারি করে। এ অবস্থায় ১৫ ফেব্রæয়ারি আসামীরা আদালতে হাজির হয়ে উল্লেখিত জমি জবর দখলের চেষ্টা করবে না মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত