ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পেশাগত স্বার্থ সংরক্ষণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৪-২০২৪ দুপুর ৪:৪০

পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘সাংবাদিক অধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩ এপ্রিল)  রাজধানীর   পল্টনের একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। আলোচনা সভার প্রধান বিষয় ছিল সাংবাদিকদের অধিকার রক্ষায় সাংবাদিক সংগঠনের ভূমিকা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। 
সংগঠনের সাফল্য কামনা করে এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, এ সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য পূরণে আমার যত সহযোগিতা প্রয়োজন আমি সেটা পাশে থেকে করব। আজকের আলোচনার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমাদের সাংবাদিক নেতাদের মধ্যে সাংবাদিকদের জন্য কাজ করার দায়িত্ববোধ সঠিক ভাবে আছে কিনা সেটাই হচ্ছে বড় বিষয়। সাংবাদিক অধিকার পরিষদ আজকে আলোচনার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব কতটুকু সেটিই মনে করিয়ে দিলো। 
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে  সংগঠনের সভাপতি  মঞ্জুরুল আলম আঙ্গুর বলেন, গণমাধ্যমকর্মীদের যেকোনো বিপদে পাশে দাঁড়াবে আমাদের এ সংগঠন। সুবিধাবঞ্চিত সাংবাদিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করা হবে। সাংবাদিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বাকী বিল্লাহর 
  সঞ্চালনায় আলেচনা সভায় বক্তব্য রাখেন বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল,  ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি  সাজ্জাদ আলম খান তপু, , সাবেক  সহ-সভাপতি মানিক লাল ঘোষ,সাবেক কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি  লিমিটেডের  সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু,  ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক  নুরুল ইসলাম হাসিব,সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল ঢাকা সাব এডিটর  কাউন্সিলের সহ সভাপতি আনজুমান,  আরা শিল্পী, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রানা, সাংবাদিক অধিকার পরিষদের সিনিয়র   সহসভাপতি রেহানা পারভিন, সমাজকল্যাণ সম্পাদক নাজু  মির্জা প্রমুখ।
সভায় বক্তারা বলেন পেশাগত স্বার্থ সংরক্ষণে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ  থাকা জরুরি। সবাই এক  খাকলে  যে কোন প্রতিবন্ধকতা দূর করা সম্ভব।

এমএসএম / এমএসএম

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে