মানিকগঞ্জে হেরোইনসহ ৮ মামলার আসামী গ্রেফতার
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ এ কে এম রিয়াদ হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে জেলার শিবালয উপজেলার আরিচা এলাকার জনৈক রেজাউল কসাইয়ের বাড়ীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী শিবালয় উপজেলার মৃত এ কে এম আবুল কালাম আজাদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৮ টি মামলা বিচারাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এ কে এম রিয়াদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বাজারমুল্য আনুমানিক ২ লক্ষ টাকা। তিনি আরো জানান, আসামী দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আদালতে ৮টি মামলা বিচারাধীন রয়েছে।
এঘটনায় শিবালয় থানায় আরো একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied