ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড় সিভিল সার্জনের প্রচেষ্টায়, সব ধরনের অপারেশন বিনামূল্যে পাচ্ছে সাধারণ মানুষ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৫-৪-২০২৪ দুপুর ৩:২৭
সব ধরনের সুযোগ সুবিধা থাকলেও চিকিৎসক সংকটে গত বছরের শুরুর সাত মাস জেলা সদর বাদে অপর চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে একটি অপারেশনও হয়নি।জু্লাই মাসে সিভিল সার্জন ডা.মোস্তফা জামান চৌধুরী পঞ্চগড়ে যোগদানের পর তার প্রচেষ্টায় গত বছরের আগস্ট মাস থেকে চলতি মাস পর্যন্ত সিজারিয়ান ও জেনারেল, মেজর সার্জারি ২৭৫ টি অপারেশন  হয়েছে। এতে করে স্বাস্থ্য বিভাগের প্রতি যেমন সাধারণ মানুষের আস্থা বেড়েছে তেমনি সেবা গ্রহীতাদের অর্থ সাশ্রয় হয়েছে। তাতে স্বস্থি ফিরেছে অপারেশনের রোগীদের।
সেবাগ্রহীতারা জানান, বেশির ভাগ গরীব মানুষের আস্থা সরকারি হাসপাতাল। অপারেশন বা সাধারন চিকিৎসায়।তবে চিকিৎসা কিছুটা পাওয়া গেলেও অপারেশন কার্যক্রম ছিল বন্ধ। কিছুদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে অপারেশন কার্যক্রম চালু হয়েছে।এটা আমাদের মতো গরীব মানুষের জন্য অনেক ভালো। 
ঝলইশালসিরি এলাকার সাবিনা নামের এক সিজারিয়ান রোগি জানান,হাসপাতালে অপারেশন কার্যক্রম চালু করে আমাদের জন্য সুবিধা হয়েছে। ক্লিনিকে অপারেশন করতে গেলে খরচ হতো প্রায় ১২-১৫ হাজার টাকা।
শিক্ষক আব্দুস সাত্তার জানান, আমার পিঠে ঘা ছিল ক্লিনিকে ৫ হাজার টাকা চাইছে। পরে শুনেছি হাসপাতালে অপারেশন হয়। তখন হাসপাতাল থেকে করে নিছি।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়মিত অপারেশন কার্যক্রম পরিচালনা করা হলেও গত বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত জেলার অন্য চার উপজেলা আটোয়ারি, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অপাশেনও করা হয়নি।যদিও অপারেশন করার মতো সব সুযোগ সুবিধা রয়েছে এসব হাসপাতালে।তবে সিভিল সার্জন হিসেবে ডা.মোস্তফা জামান চৌধুরি যোগদানের পর গত বছরের আগস্ট থেকে চলতি এ মাস পর্যন্ত এসব হাসপাতালে ১৮৯ টি গাইনি মেজর সার্জারি সিজারিয়ান ও জেনারেল মেজর সার্জারি ৮৬ টি অপারেশন হয়।
সিভিল সার্জন ডা.মোস্তফা জামান চৌধুরী বলেন,যোগদানের পর আগে সমস্যাগুলো চিহ্নিত করে, সার্জারি চিকিৎসক না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম বন্ধ ছিল।যোগদানের পর উপজেলা হাসপাতালগুলোতে অপারেশন কার্যক্রম শুরু করেছি। সবার সহযোগীতা থাকলে আগামীতে এসব হাসপাতালে অপারেশনের সংখ্যা আরও বাড়ানো সম্ভব।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে