কাপ্তাইয়ে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
"স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি একসাথে" এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগীতায় এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৪ পালন করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য এবং কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী।
এসময় কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনসালটেন্ট মেডিসিন রাজীব ধর, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ৫নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা প্রমুখ।
এসময় আমন্ত্রিত বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবস বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সারাদেশের ন্যয় কাপ্তাই উপজেলাতে সুন্দর আয়োজনে দিবসটি পালিত হয়েছে। আজকের এই দিনে সকলকে কাপ্তাই উপজেলা সহ পাহাড়ী বিভিন্ন দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকারবদ্ধ হতে হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা