পূর্বধলায় ক্রীড়া দিবস পালিত
“ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন" স্লোগানে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উৎযাপিত হয়েছে। দিবসটি উদযাপন করতে শনিবার বেলা ১২টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্রীড়া সংস্থার কার্যালয় থেকে র্যালি বের করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ খবিরুল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ হাসানুজ্জামান রাফি, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক ও এসি ক্লাবের সভাপতি মোঃ সোয়াইব হাসান, পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ তাইফ, ক্রীড়ামোদী মোঃ সোলাইমান কবির পাপ্পুসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, খেলোয়াড় ও ক্রীড়ামোদী মানুষ অংশ নেন।
পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্রিড়া সংস্থার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পূর্বধলা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান'র সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ হাসানুজ্জামান রাফি'র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক ও এসি ক্লাবের সভাপতি মোঃ সোয়াইব হাসান, পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ তাইফ, ক্রীড়ামোদী মোঃ সোলাইমান কবির পাপ্পু প্রমূখ। উল্লেখ্য, প্রতি বছরের ৬ এপ্রিল পালন করা হয় দিবসটি। ১৮৯৬ সালে, এইদিনে গ্রিসের রাজধানী এথেন্সে আধুনিক অলিম্পিক গেমস যাত্রা করেছিল। জাতিসংঘ ২০১৩ সালের সাধারণ সভায় দিনটিকে 'উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস' হিসেবে বেছে নেয়। ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে দিনটি।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে