মনোহরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনোহরগঞ্জ উপজেলার কর্মকর্তা ও সম্ভাব্য প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা, অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও সংশোধিত বিধিমালা অবহিতকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভা ৬ এপ্রিল শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাছান পাটওয়ারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুনীর হোসাইন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহাজাহান কবির। এতে বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকির হোসেন, আফরোজা কুসুম, আব্দুল মান্নান চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিরুল ইসলাম। বক্তব্যে প্রার্থীরা আচরনবিধি মেনে চলার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ