ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

শান্তিগঞ্জে ইফতার দিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দাদি-নাতনির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৪-২০২৪ দুপুর ৪:৯

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা ও তার নাতনী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি এলাকার দিরাই-মদনপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শামসুন্নাহার (৭৫) উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসি গ্রামের আতাউর রহমানের মা। অপর নিহত মোছা. জান্নাত বেগম (১৪) আতাউরের মেয়ে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও আত্মীয় সুত্রে জানা যায়, শুক্রবার রাতে শামসুন্নাহার নাতনি জান্নাতকে নিয়ে সুনামগঞ্জ শহরতলির বড়ঘাট এলাকা থেকে আরেক নাতনির বাড়িতে ইফতার দিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে গাগলি এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দাদী ও হাসপাতালে নেয়ার পথে নাতনি মারা যান৷ 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজি মোক্তাদীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাগলি একায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত