ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও চলছে বন্ধ করে দেওয়া লাইসেন্সবিহীন সিএনজি স্টেশন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৪-২০২৪ দুপুর ৪:৪০
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজারে ঝুঁকিপূর্ণ অবৈধ সিএনজি স্টেশনটি ১৬ মার্চ শেরপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আর্থিক সাজা দিয়ে নীতিমালা অনুযায়ী কাগজপত্র, ভূ গর্ভস্থ ট্যাংক এবং স্থাপনা নির্মাণ না হওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  আবারো চালু করা হয়েছে। 
 
শনিবার(৬ এপ্রিল) সরেজমিনে যেয়ে দেখা যায়, একটি টিনের ঘরের সামনে টিনের সেটের নিচে গ্যাস সরবরাহের জন্য ফুয়েল ডিস্পেন্সার মেশিন স্থাপন করা হয়েছে। টিনের বেড়ার পেছনেই আড়ালে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক। আর ট্রাকের উপরে ও মাটিতে সেট করে রাখা আছে প্রায় শতাধিক বড় বড় গ্যাসের সিলিন্ডার। সেখান থেকেই পাইপের মাধ্যমে ফুয়েল ডিসপেন্সার মেশিনে গ্যাস সরবরাহের সংযোগ দেয়া হয়েছে। অগ্নি নির্বাপক ব্যবস্থা, প্রশিক্ষণপ্রাপ্ত জনবল এবং বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স না থাকলেও এই সিএনজি স্টেশনের মালিকের রয়েছে প্রভাব, প্রতিপত্তি এবং ক্ষমতা। 
আর সেই ক্ষমতার প্রভাব খাটিয়ে কোনো ধরনের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ বে-আইনিভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে স্থাপিত এই সিএনজি স্টেশন থেকে অতিরিক্ত দামে প্রাইভেট কার, মাইক্রোবাস ও সিএনজি চালিত তিন চাকার অটোতো নিয়মিত সিএনজি বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয় প্রতি সিএফটি সিএনজি গ্যাসের মূল্য সরকার নির্ধারিত মূল্যের চাইতে ১২ থেকে ১৫ টাকা করে বেশি নেওয়া হয় এবং ওজনে কম দেওয়া হয় বলে প্রমাণ রয়েছে। 
 
সিএনজি স্টেশনের স্বত্তাধিকারী ও ভবানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের (০১৭১৮১৩০০৬৪) সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। তবে দায়িত্বে থাকা ম্যানেজার হামিদুল বলেন, অনুমতি নিয়ে পাম্পটি চালু করেছি। 
 
এ বিষয়ে শেরপুর উপজেলা ভারপ্রাপ্ত  নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)এস এম রেজাউল করিম বলেন, ভবানীপুরের ভ্রাম্যমান সিএনজি স্টেশনটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্ধ করে আসা হয়েছিল। চালু করেছে কিনা জানা নেই। আইন অমান্য করলে অবশ্যই  আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

এমএসএম / এমএসএম

বড়লেখায় পৌর মার্কেটের ছাদ ধসে আহত ৩, ভবন পরিত্যক্ত ঘোষণার দাবি

নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন

নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২

পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার