ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আদালতে হাজির থেকেও স্কুলের হাজিরা খাতায় প্রধান শিক্ষকের উপস্থিতি


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৬-৪-২০২৪ দুপুর ৪:৪১
জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের অবমাননা সহ ১০টি গুরুতর অভিযোগে অভিযুক্ত পটুয়াখালীর পাংগাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে এবার পরীক্ষার হলে নকল সরবরাহের মামলায় একই দিনে আদালতেও হাজির এবং  স্কুলের খাতায় উপস্থিতির হাজিরা সহ ছুটি নেয়ার ক্ষেত্রে “সিএল "এর পরিবর্তে  নতুন এক শব্দ “সিএইচ লেখার  অভিযোগ পাওয়া গেছে। অত্র বিদ্যালয়ের ৯ জন শিক্ষক কর্তৃক  প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের  বিরুদ্ধে দেয়া অভিযোগের তদন্ত চলাকালে নতুন করে বিদ্যালয়ের হাজিরা খাতায় স্বাক্ষরে অনিয়ম করায় বরিশাল বোর্ড চেয়ারম্যান, উপপরিচালক মাধ্যমিক শিক্ষা'র গঠিত তদন্ত কমিটি সহ জেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে পুনরায় অভিযোগ দায়ের করেছেন।
 জানা গেছে,বিগত ২০২২ সালে এসএসসি পরীক্ষার সহকারী হল সচিব থাকাকালীন এমসিকিউ এর পরীক্ষার ও এমআরশীট ভরাট করে দেয়ার দায়ে  আবুল কালাম আজাদের নামে দায়েরকৃত চলমান ফৌজদারী মামলায় ৫ অক্টোবর ২০২৩ ইং তারিখ আদালতে  চার্জ শুনানীর দিন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ  স্বশরীরে আদালতে হাজির  থেকেও স্কুলের হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েছেন। 
 পটুয়াখালী আদালতের স্পেশাল পিপি সিনিয়র আইনজীবী কমল দত্ত জানান,আদালতে হাজির হতে হলে কোন চাকুরজীবীকে প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে যেতে হবে,তিনি একই সাথে স্কুলের হাজিরা খাতায় ও কোর্টে হাজির থাকতে পারবেন না।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো: মজিবুর রহমান জানান, আমি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে ১০ টি অভিযোগের বিষয়ে তদন্তে গেলে তারা আমার কাছে নতুন করে  হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতির বিষয়টি তুলে ধরেন। গত ৫ অক্টোবর ২০২৩ ইং তারিখে প্রধান শিক্ষক স্বশরীরে আদালতে হাজির  থেকেও স্কুলের হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েছেন,যেটা বেআইনী।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস