পঞ্চগড়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ফেরত দিতে ডিলারের অঙ্গিকার
পঞ্চগড়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ২ কেজি করে কার্ডধারীদের কম প্রদান করার অভিযোগে,শনিবার (৬ এপ্রিল) সকালে সাতমেরা ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে ফেরত দিতে লিখিত দিলেন ডিলার আশরাফুল ইসলাম।ওই ডিলার সাতমেরা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড খাদ্যবান্ধব কর্মসুচির। সদর উপজেলার ইসলামবাগ এলাকার মৃত হাকিম এর ছেলে।
এর আগে শুক্রবার হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল কার্ডধারীদের দেয়া হয়।জনপ্রতি ২-৪ কেজি ওজনে কম দেয়ার বিষয়টি বুঝতে পারে কার্ডধারীরা ডিলারের বিরুদ্ধে চড়াও হয়ে লাঞ্ছিত করেন তাকে।খাদ্যবান্ধব কর্মসুচির একাধিক কার্ডধারী জানান,খাদ্য অধিদপ্তরের ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে ২৬-২৮ কেজি। সরকারের দোকান থেকে কার্ডধারীরা ৩০ কেজি চালের মূল্য দিয়ে চাল নিতে হচ্ছে ২-৪ কেজি কমে।বস্তায় বঙ্গা ঢুকিয়ে ২-৪ কেজি চাল বের করে নিয়ে দেয়া হয়েছে বলে জানান তারা।
অভিযুক্ত ডিলার আশরাফুল ইসলাম জানান,যাদের কাছে চাল কম গেছে তাদেরকে চাল ফিরত দেয়া হবে।আর খাদ্য অফিসও চাল কম দেয়নি আমরাও কম দেইনি।তবে দীর্ঘদিন খাদ্য অফিসে চাল পড়ে ছিল এজন্য শুরাপোকা ধরছে। সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রবিউল ইসলাম রবি জানান,ডিলারের অনিয়মের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।১০০ জনের ২ কেজি করে চাল কম দিয়েছে আমি ডিলারের কাছে লিখিত নিয়েছি, চাল ফেরত দিবেন।
অনিয়ম সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন জানান, অভিযোগের পরে বিতরন কার্যক্রম বন্ধ করা হয়েছে।শনিবার খাদ্য অফিসের লোকজনের উপস্থিতিতে চাল বিতরন করা হচ্ছে।উপজেলা খাদ্য বিভাগকে খোঁজ নিতে বলা হয়েছে।অনিয়মের সম্পৃক্তা থাকলে ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied