ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৬ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৬-৪-২০২৪ বিকাল ৫:৩২

দিনাজপুরের খানসামা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৬ দরিদ্র পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩২ বান্ডিল ঢেউটিন ও ৯৬ হাজার নগদ টাকা প্রদান করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার মাধ্যমে পরিবার প্রতি দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার করে টাকা প্রদান করেছেন ইউএনও মো. তাজ উদ্দিন। 

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব, ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ ও সংশ্লিষ্টরা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন সকালের সময়কে আজকের পত্রিকাকে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষগুলোর সাথে ইফতার গ্রহণ করার সময়টা আবেগপূর্ণ ছিল। আল্লাহ এমন দুর্যোগ আর কাউকে না দিক। জেলা প্রশাসক স্যারের তাৎক্ষণিক নির্দেশনায় মর্মান্তিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৬ টি পরিবারের সাথে ইফতার করে তাদের খাওয়ার ব্যবস্থা এবং শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেই সাথে পরিবার প্রতি দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার করে টাকা বিতরণ করার কথা জানিয়েছেন ইউএনও।

উল্লেখ্য, শুক্রবার (৫ এপ্রিল) জুমার নামাজের পর গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ও বিদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে প্রায় ১৬ টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই ঘর ও প্রয়োজনীয় সকল জিনিসপত্র মিলে প্রায় ৫০ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে। এই দিশেহারা ১৬ পরিবারের সাথে এদিন তাদের সাথে ইফতার করেন ইউএনও।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন