ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শবে কদরের নামাজে যাওয়ার সময় নির্মানাধীন ভবনের রডের খাঁচা পড়ে পথচারী নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৪-২০২৪ দুপুর ১:৩০

রাজধানীর মোহাম্মদপুরে নির্মানাধীন ভবনের পাইলিং এর সময় রডের খাঁচা পড়ে এক পথচারী নিহত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যা  ৭টায় মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকার ৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিহতের নাম- মো. হাসান (৫০)। তিনি মেডিসিন কোম্পানী বায়ো ফার্মাসিটিক্যালস সাপ্লাই চেইন বিভাগে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, সাত মসজিদ হাউজিং এলাকার ৬ নম্বর রোডে একটি প্লটে বাড়ী নির্মানের জন্য পাইলিং এর কাজ চলতেছিলো। হঠাৎ করে পাইলিং এর রডের খাঁচা ছিঁড়ে রাস্তা পড়ে যায় রাস্তায়। এ সময় রাস্তা দিয়ে এক পথচারী যাওয়ার সময় তার মাথায় লোহার খাঁচা ছিঁড়ে পড়লে ঘটনাস্থলে তিনি মাটিয়তে লুটিয়ে পড়েন। সাথে সাথে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই প্লটটির মালিক একজন পুলিশ কর্মকর্তা সহ বেশ কয়েকজন শেয়ারিং এ ভবনটি নির্মাণ করে আসছিলেন। 

ভবন নির্মান করার সময় সেফটি ব্যবহার করতে স্থানীয়রা বারবার অভিযোগ দিলেও ভবন নির্মাতা প্রতিষ্ঠান কখনো কানে নেয় নি। কিন্তু আজকে হঠাৎ করে এমন দূর্ঘটনা ঘটে একজন মারা গেলো। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই। এর আগেও একই প্লটে এরকমই পাইলিংয়ের রড ছিঁড়ে পরলেও সেবার কেউ আহত কি'বা নিহত হয়নি কিন্ত এবার মেইন রোডে পরলে এক পথচারী নিহত হয়েছে। সরেজমিনে গেলে দেখা যায় প্লটটির কোনো বাউন্ডারি দেওয়াল অথবা সাইড সেফটি ছিলোনা। স্থানীয়রা বলেন,এই ভবনের রাজউক কর্তৃপক্ষের কোন পারমিশন তো নেই মানা হয়নি কোনো আইনকানুন। প্লটটির কর্নার প্লট হওয়ায় তিন দিকেই রয়েছে রাস্তা আসেপাশে শত শত বাড়িঘর শত শত মানুষ চলাচল করে ওই ভবনের সামনে রাস্তা দিয়ে।

এ ঘটনায় নিহতের বন্ধু আশরাফুল ইসলাম জানান, আমি ঘটনা শুনতে পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে এসে ওনাকে উদ্ধার করে প্রথমে শিকদার মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। ওই সময় সাথে সাথে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে ওখানকার ডাক্তরও তাকে মৃত ঘোষনা করে। নিহত ব্যক্তি  বায়ো ফার্মাতে চাকরী করে। তার ১৫ ও ১৬ বছর বয়সী দুই ছেলে ও ৮ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। তিনি সাত মসজিদ হাউজিং এলাকায় ৭ নং রোডের ভাড়া বাসায় বসবাস করতেন। সন্ধ্যার পর তিনি শবে কদরের নামাজ আদায় করতে মসজিদে রওয়ানা হয়েছিলেন। পথেই তিনি মারা গেলেন। এ ঘটনায় আমরা মামলা করতে থানায় যাচ্ছি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঞা জানান, এ ঘটনায় আমরা  খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে সকল আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে