মহাসড়কে যানযট ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়ন
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানযট ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়ন, শৃঙ্খলা রক্ষায় ৩৬ দিনে ৭১৩ মামলা করা হয়। বিশ লক্ষাধিক টাকার রাজস্ব আদায় করা হয়েছে। হাইওয়ে পুলিশের গাজীপুর সার্কেলের শিমরাইল হাইওয়ে ক্যাম্পের টি আই প্রশাসন একেএম শরফুদ্দিন জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানযট ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে শিমরাইল হাইওয়ে পুলিশ।
ঈদে ঘরে ফেরা মানুষ যাতে শান্তিতে যানজটমুক্ত ভ্রমন করতে পারে সে জন্য শিমরাইল ক্যাম্পের আওতায় আটটি স্থানে ১৫০ জন পুলিশ মোতায়ন করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইবোর্ড, সানারপাড়, দশতলা, শিমরাইল, যাত্রামুড়া, তারাব, বরাব স্থানে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে হাইওয়ে পুলিশ।পুলিশের কঠোর নিরাপত্তা নিশ্চিত করণে কয়েকটি টিম মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। ঈদ যাত্রাকে সামনে রেখে মানুষ ও পরিবহন মধ্যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য কাজ করছে শিমরাইল হাইওয়ে পুলিশ।
মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে , কয়েকটি পয়েন্টে যানজটের শঙ্কা থাকতে পারে সাইনবোর্ড , মৌচাক, শিমরাইল, কাঁচপুর ব্রিজ নিচের, মদনপুর, মোগড়াপাড়া যানজটের শঙ্কা থাকতে পারে। এ বিষয়ে শিমরাইল ক্যাম্পের টি আই একেএম শরফুদ্দিন জানান, ঈদ যাত্রায় যাত্রীদের যাত্রা আনন্দময় করতে মহাসড়কে দায়িত্ব পালনে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । কোন পরিবহনকে যানজট সৃষ্টি করতে দেওয়া হবে না ।এছাড়াও কয়েকটি টিম কাজ করবে বলেও জানান তিনি।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল পর্যন্ত অতিরিক্ত ২০ জন পুলিশ মোতায়ন করা হয়েছে, মার্চ মাসে মোট ১১৩ টি মামলা করা হয়েছে, মেঘনা টোলে অতিরিক্ত ছয়টি বুথ বসানো হয়েছে। পাশাপাশি মোবাইল টিম, হোন্ডা টিম, অ্যাম্বুলেন্স টিম, টহল পাটি সার্বক্ষণিক তৎপর রয়েছে। শিমরাইল ও মদনপুর দুটি রেকার ব্যবস্থা রয়েছে, মহাসড়কে কোন দূর্ঘটনা ঘটলে দ্রুত সরানো যায় এবং কেউ কোন অপরাধমূলক ঘটনা ঘটনাতে না পারে সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ