সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ
সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল ২০২৪) বিকালে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সিন্দুকছড়ি মাদ্রাসা এবং তৈকর্মা ইবতেদায়ী মাদ্রসার ৬৫ জন শিক্ষার্থীদের মাঝে এসব ইফতার বিতরণ করেন, ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারী।
ইফতার সামগ্রী বিতরণকালে মাদ্রাসার শিক্ষার্থীদের আরো ভাল ভাবে পড়াশোনার উৎসাহ প্রদান করে শিক্ষকদেরকে ভালভাবে পাঠদান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সে সাথে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সকলকে মিলেমিশে বসবাসের পরামর্শ দিয়ে শান্তি,শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করে ভবিষ্যতেও এ ধরনের জনসেবা মূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন