ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মানিক লাল ঘোষ পূজা উদযাপন পরিষদের তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে পুননির্বাচিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৪-২০২৪ দুপুর ৩:৫৭

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  পদে  পুননির্বাচিত হয়েছেন  সাংবাদিক মানিক লাল ঘোষ।মঙ্গলবার  রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাকক্ষে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ  অনুষ্ঠিত হয়।

উল্লেখ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি  মানিক লাল ঘোষ "দৈনিক সকালের সময়" পত্রিকার ডেপুটি এডিটর পদে কর্মরত। এর আগে দীর্ঘদিন মাই টিভিতে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য। 

মানিক লাল ঘোষ  বর্তমানে  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক, ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকা " র সাধারণ সম্পাদক  ও  নিজ জেলা ঝালকাঠিতে অতীতে  সন্ধানী ডোনার ক্লাবের  সেক্রেটারি, এ্যাপেক্স ক্লাব অব ঝালকাঠির  সেক্রেটারী ও প্রেসিডেন্ট সহ অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠন এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ  পদে দায়িত্ব পালন করেছেন।

গত ১৬ মার্চ  রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের  সম্মেলনে প্রধান অতিথি এবং  বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা উদ্বোধক  হিসেবে উপস্থিত ছিলেন।  সম্মেলনের দিনই  নতুন কমিটির সভাপতি পদে সাংবাদিক বাসুদেব ধর ও  সাধারণ সম্পাদক পদে সাংবাদিক সন্তোষ শর্মা নির্বাচিত হন। পুর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয় ২ এপ্রিল।

এমএসএম / এমএসএম

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে