ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

নদভীর নেতৃত্বাধীন ট্রাস্টি বোর্ড অনুমোদন আইআইইউসিতে


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৭-৪-২০২৪ দুপুর ৪:৫৩

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের রেজিস্ট্রেশন অনুমোদন করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস)।

আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে চেয়ারম্যান করে উক্ত ট্রাস্টি বোর্ডকে গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) এই রেজিস্ট্রেশন অনুমোদন দেয়। ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর থেকে এই রেজিস্ট্রেশন কার্যকর হবে।

এর ফলে বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আ.ন.ম. শামসুল ইসলাম নেতৃত্বাধীন আইআইইউসির ট্রাস্টি বোর্ডের রেজিস্ট্রেশন চূড়ান্তভাবে বাতিল হল।

এর আগে ২০২১ সালের মার্চ মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আইআইইউসি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করা হয়। তিনি খ্যাতিমান শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যদের নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছেন।

আইআইইউসি ট্রাস্টি বোর্ড যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস) অনুমোদন পাওয়ায় আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এক লিখিত বক্তব্যে বলেন , আইআইইউসিকে আমরা এশিয়া মহাদেশের জ্ঞানচর্চার একটি সমৃদ্ধ ক্ষেত্র হিসেবে তৈরি করেছি। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে যেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবদান রাখতে পারে সেই উপযোগী একটি প্রতিষ্ঠান আমরা বিনির্মাণের উদ্যোগ নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে একাডেমিক ও অবকাঠামো উন্নয়ন শুরু করেছি। অবকাঠামো উন্নয়নে ইতোমধ্যে অনেক উন্নয়ন প্রকল্প আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের মননে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ লালনের পরিবেশ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেছি বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার। এছাড়া বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়ে নিতে একাডেমিক সিস্টেম আরও আধুনিক করার সব কার্যক্রম হাতে নিয়েছি আমরা। আমরা দায়িত্ব নেওয়ার পর ইউজিসি রেড মার্কিংও তুলে নিয়েছে। আমরা ছাত্র-ছাত্রীদের মোরালিটি ডেভেলপমেন্টের জন্যও বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস) থেকে রেজিস্ট্রেশন পেয়েছি ৪ এপ্রিল। ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর থেকে এই রেজিস্ট্রেশন কার্যকর ধরা হবে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন