দুমকিতে চেয়ারম্যানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর তহবিলের চাল লোপাট
পটুয়াখালীর দুমকির আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেয়া ঈদ উপহারের চাল লোপাট করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় ও দুঃস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজির পরিবর্তে ৯ কেজি চাল প্রদান করা হয়েছে। এভাবে ৭৮০টি পরিবারের কাছ থেকে ওজনে কম কম দিয়ে প্রায় ৫০০ কেজি চাল লোপাট করা হয়েছে। এদিকে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় ২ ইউপি সদস্য সাংবাদিকদের হেনস্থা করে। ঘটনাস্থলে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজা উপস্থিত ছিলেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত ট্যাগ অফিসার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো.আলামিনের বক্তব্য নিতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে মুঠোফোন তিনি চাল কম দেয়ার বিষয়টি অস্বীকার করেন। তবে ভিডিও ও নানা প্রমাণ থাকার বিষয়টি জানানো হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজার বক্তব্য জানতে বার বার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহীন মাহমুদ বলেন, ভিডিও ও প্রমান হাতে পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন