ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে ঘূর্ণিঝড়ে নিহত-২


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৭-৪-২০২৪ বিকাল ৫:৫৩

পটুয়াখালীর বাউফলে কালবৈশাখী ঝড়ে  রাতুল (১৪) নামের এক কিশোর ও সুফিয়া বেগম(৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। রাতুলের বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের রায় তাঁতেরকাঠী গ্রামে। বাবার নাম জহির সিকদার। তাকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে বজ্রপাতে তিনি মারা গেছেন। আর সুফিয়া বেগমের বাড়ি উপজেলার দাশপাড়া ইউনিয়েনর চরআলগী গ্রামে। তার স্বামীর নাম মৃত আহম্মেদ প্যাদা। ঘরের উপর গাছ চাপা পরে তিনি নিহত হন। এ ছাড়াও ঝড়ে উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সকাল সাড়ে ১০ টা থকে ১১ টা ৫ মিনিট পর্যন্ত ৩৫ মিনিট স্থায়ী এ ঝড়ে কাঁচা বাড়ি-ঘর, গাছ গাছালি উপরে গেছে। বাউফলের বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক আধাপাকা বাড়ি বিধস্ত ও কয়েক হাজার গাছগাছালি উপড়ে পরার খবর পাওয়া গেছে। এসময় ব্যপক শীলা বৃষ্টি ও বিরামহীন  ভাবে বজ্রপাত হয়েছে। 
বাউফল পৌর শহরের থানার সামনে সালেহিয়া ফাজিল মাদ্রাসার একটি ভবনের  টিনের চালা উপরে রাস্তায় পরে যানবাহন চলাচল বন্ধ  হয়ে গেছে। পশু হাসপাতাল রোডে গাছ ভেঙে  সড়কের উপর পরায় সেখানেও চলাচল বন্ধ  রয়েছে।

গোসিংগা গ্রামের আফসেরের গ্রেজ এলাকায় ঘরের উপর গাছ ভেঙ্গে পরে মা সাবিহা(৩০) তার মেয়ে ইভা (১২) ও দুই বছর বয়সী শিশু মারাক্তক আহত হয়েছে। ঝড়ে বিভিন্ন স্থানে  বিদ্যুতের তার ছিড়ে গেছে। ও বেশ কয়েকটি খাম্বা ভেঙ্গে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শীলা বৃষ্টিতে তরমুজসহ রবি ফসল ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে তেতুলিয়া নদীতে মাছ ধরা টলারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। চন্দ্রদ্বীপ ইউনিয়নের ইব্রাহিম ফরাজী (৪৩) পিতা মন্নান ফরাজী, ইসমাইল রাঢ়ী(৪০) পিতা মনু রাঢ়ী পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। দাসপাড়া ইউনিয়নের জহির রায়হান সহ কয়েকজন চিকিৎসা নেওয়ার জন্য থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী  বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য কৃষি বিভাগ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা