বিগত বছরের তুলনায় ঈদ যাত্রা স্বস্তিদায়ক : হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান
হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো.শাহাবুদ্দিন খান বলেছেন, বিগত বছরগুলোর তুলনায় এ বছরের ঈদ যাত্রা স্বস্তিদায়ক। ঈদে ঘর মুখে মানুষের ভোগান্তি নিরসনের লক্ষ্যে ঈদের আগে এবং পরে হাইওয়ে পুলিশ মাঠে থাকবে। আজ রবিবার দুপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
অতিরিক্ত আইজিপি আরও বলেন, ঈদের আগে যেমন পুলিশ সচেষ্ট আছে ঈদের পরেও মহাসড়কে অতিরিক্ত গতি, ফিটনেস বিহীন খোলা যানবাহনে মানুষের চলাচল ও কিশোর তরুণদের মহাসড়কে উশৃঙ্খল যানবাহন পরিচালনা নিয়ে কঠোর থাকবে পুলিশ। এ ব্যাপারে স্থানীয় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সড়ক বিভাগের সাথে সমন্বিত ভাবে কাজ করছে হাইওয়ে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এবার ঈদ যাত্রা মুছে দেওয়া হোক ও আনন্দমুখর করতে হাইওয়ে পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে। মহাসড়কে ২৪ ঘন্টা পুলিশ সদস্যদের উপস্থিতি থাকার পাশাপাশি- জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতা নেয়া হচ্ছে। মহাসড়কের সিসি ক্যামেরা ও ড্রোন ক্যামেরার মাধ্যমে গুরুত্বপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া যেসব জায়গায় নির্মাণ কাজ ও মেরামত কাজ চলছে সেগুলো ঈদের আগে বন্ধ রাখা হয়েছে। মহাসড়ক পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রী ও চালকদের সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, ডিআইজি অপারেশন্স ও উত্তর বিভাগ মো. মাহফুজুর রহমান, আতিরিক্ত ডিইজি নাবিলা জাফরিন, আতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার সার্কেল নারায়ণগঞ্জ মো. জাহিদুর রহমান, কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. রেজাউল হক, শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) মো. শরফুদ্দিন আহম্মেদ, টিআই আবু নাইম সিদ্দিক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ