ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কেএনএফের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৪-২০২৪ বিকাল ৫:৫৬

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেফতার করেছে র‌্যাব।রোববার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

আটক চেওসিম বম (৫৫) বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড শারন পাড়া এলাকার মৃত রোয়াল খুব বমের ছেলে।তিনি জানান, বান্দরবান জেলার মধ্যে প্রথম কুকি-চিন ন্যাশনাল ডেভলপমেন্ট অর্গানাইজেশান নামে একটি সংঘটন গঠন করা হয়েছিল। যেখান থেকে যাত্রা শুরু করে ধিরে ধিরে কেএনএফ বর্তমান অবস্থায় পৌঁছায়। সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক ছিলেন চেওসিম বম। তার বাড়িতে বসেই নাথান বম ও জঙ্গী নেতা শামীম মাহফুজের জঙ্গী প্রশিক্ষণের চুক্তি হয়। এছাড়া দীর্ঘদিন ধরে কেএনএফের জন্য সে টাকা সংগ্রহ করে আসছিল। আজ ভোরে সুয়ালক এলাকার একতলা একটি ভবনে অভিযান চালিয়ে ঘরের গোপন চৌকাট বক্স থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে দুটি এয়ার গান জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-র‌্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফুল আহসান, কোম্পানি অধিনায়ক সিপিসি-৩ এর স্কোয়াড্রন লিডার তৌহিদুল মুবিন খান প্রমুখ।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত